advertisement

Bihar Assembly Elections 2025: বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট, ভাগ্য নির্ধারণ তেজস্বী সহ ১৩১৪ জন প্রার্থীর

Last Updated:

বিহারের ১৮টি জেলায় ছড়িয়ে রয়েছে এই ১২১টি বিধানসভা কেন্দ্র৷ সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত৷ বৃহস্পতিবার মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷

বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট৷
বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট৷
আগামিকাল, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট৷ ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বৃহস্পতিবার ভোট নেওয়া হবে ১২১টি কেন্দ্রে৷
বিহারের ১৮টি জেলায় ছড়িয়ে রয়েছে এই ১২১টি বিধানসভা কেন্দ্র৷ সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত৷ বৃহস্পতিবার মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ প্রথম দফায় মোট ১২২ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ একজন রূপান্তরকামী প্রার্থীও রয়েছেন৷ প্রীতি কিন্নর নামে ওই প্রার্থী জন সুরজ পার্টির টিকিটে ভোরে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
advertisement
এনডিএ-এর শরিক দলগুলির মধ্যে প্রথম দফায় ৫৭টি আসনে লড়ছে জেডিইউ৷ ৪৮টি আসনে লড়ছে বিজেপি৷ চিরাগ পাসোয়ানের এলজেপি লড়ছে ১৪টি আসনে৷ ২ আসনে লড়ছে রাষ্ট্রীয় লোক মোর্চা৷
advertisement
অন্যদিকে মহাজোটে আরজেডি লড়ছে ৭৩টি আসনে৷ কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ২৪টি আসনে৷ অন্যদিকে সিপিআই(এমএল) লড়ছে ১৪টি আসনে৷ প্রথম দফায় এমন পাঁচটি আসন রয়েছে, যেখানে মহাজোটের শরিক দলগুলি পরস্পরের বিরুদ্ধেই লড়াই করছে৷
advertisement
প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি প্রথম দফায় ১১৯টি আসনে লড়াই করছে৷ প্রথম দফায় যে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি-র তেজস্বী যাদব৷ রাঘোপুর কেন্দ্র থেকে তৃতীয় বার বিধায়ক হওয়ার জন্য লড়ছেন তিনি৷ অন্যদিকে লালু প্রসাদ যাদব যাঁকে ত্যাজপুত্র হিসেবে ঘোষণা করেছেন, সেই তেজপ্রতাপ যাদব নিজের দল জনশক্তি জনতা দলের হয়ে মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ পাশাপাশি বিহারের আলিনগর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে লড়ছেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections 2025: বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট, ভাগ্য নির্ধারণ তেজস্বী সহ ১৩১৪ জন প্রার্থীর
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement