advertisement

Bhima-Koregaon: যুদ্ধের ২০১ বছরপূর্তি, জাতপাত-হিংসার ভয়ে ত্রস্ত মহারাষ্ট্র

Last Updated:

তৃতীয় অ্যাংলো-মারাঠা যুদ্ধের ২০১ বছর পূর্তি হচ্ছে আজ৷ গত ২০০ বছর ধরে প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পালিত হয় মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও গ্রামে৷ ৮৩৪ জনের শক্তিশালী ইংরেজ বাহিনী পেশওয়া বাজিরাও দ্বিতীয়ের ২৮ হাজার সেনাকে পরাজিত করেছিল৷

#পুনে: কড়া নিরাপত্তার আবহেই ঐতিহাসিক ভীমা-কোরেগাঁও যুদ্ধের ২০১ বছর পূর্তি পালনে মঙ্গলবার বছরের প্রথম দিনে কয়েক লক্ষ দলিত সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামছে মহারাষ্ট্রে৷ যার নির্যাস, ভীমা-কোরেগাঁও গ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা৷ মহারাষ্ট্রের কয়েক লক্ষ মানুষের আজ গন্তব্য হতে চলেছে ঐতিহাসিক ভীমা-কোরেগাঁও গ্রাম৷
তৃতীয় অ্যাংলো-মারাঠা যুদ্ধের ২০১ বছর পূর্তি হচ্ছে আজ৷ গত ২০০ বছর ধরে প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পালিত হয় মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও গ্রামে৷ ৮৩৪ জনের শক্তিশালী ইংরেজ বাহিনী পেশওয়া বাজিরাও দ্বিতীয়ের ২৮ হাজার সেনাকে পরাজিত করেছিল৷ ব্রিটিশ দলে বেশির ভাগই ছিলেন মারাঠা দলিত মহের সম্প্রদায়ের মানুষ৷ ওই জয়কে পরবর্তীকালে দলিত-জয় হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটিশ শাসকরা৷ তথাকথিত উচ্চবর্ণের বিরুদ্ধে দলিত বাহিনীর জয়৷
advertisement
ফলে এই যুদ্ধের বছরপূর্তিতে বরাবরই একটি যুদ্ধের আবহ তৈরি হয়৷ গত বছর ভীমা-কোরেগাঁও বছরপূর্তিতে যোগ দিয়েছিলেন ৩ লক্ষ মানুষ৷ অচিরেই ওই জমায়েত হিংসায় পরিণত হয়৷ খুন, হিংসায় গোটা মহারাষ্ট্র স্তব্ধ হয়ে যায়৷ এই ঘটনাতেই পরে কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতার করে পুলিশ, যা নিয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয় গোটা দেশ৷ পুলিশের বক্তব্য ছিল, সমাজকর্মীর নামে এঁরা সবাই শহুরে মাওবাদী৷ এঁরাই হিংসায় উস্কানি দিচ্ছে৷
advertisement
advertisement
এ বার যাতে কোনও হিংসা না-হয়, মুম্বই পুলিশ গত সপ্তাহে ভীমা সেনার প্রেসিডেন্ট চন্দ্রশেখর আজাদ ও আরও কয়েক জন নেতাকে আটক করেছে৷ এ ছাড়াও মালাড, ঘাটকোপার, কান্দিভালি, দাদার, ওরলি-সহ বেশ কিছু এলাকা থেকে প্রায় ৩৫০ জন সমাজকর্মীকে আটক করেছে মুম্বই পুলিশ৷
মানালির একটি হোটেলে চন্দ্রশেখর আজাদকে গৃহবন্দি করে রাখা হয়েছে৷ ওই হোটেলেই গৃহবন্দি রাখা হয়েছে ভীমা সেনার আরও কয়েকজন নেতাকে৷ গোটা মহারাষ্ট্র জুড়ে পুলিশে ছয়লাপ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bhima-Koregaon: যুদ্ধের ২০১ বছরপূর্তি, জাতপাত-হিংসার ভয়ে ত্রস্ত মহারাষ্ট্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement