advertisement

Bharat Jodo Yatra: ১৩৫ দিনে শেষ হচ্ছে রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা', তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই কাশ্মীরে শেষ মিছিল

Last Updated:

এদিনের অনুষ্ঠানে ২১ বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

জম্মু ও কাশ্মীর: কন্যাকুমারী থেকে পায়ে হেঁটে কাশ্মীর। রাহুল গান্ধির ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি হতে চলেছে আজ, সোমবার। আজ জম্মু ও কাশ্মীরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে কংগ্রেসের মেগা র‍্যালির মধ্য দিয়ে 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি ঘোষণা করবে কংগ্রেস।
শ্রীনগরে কংগ্রেসের কার্যালয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করবে কংগ্রেস। তারপরে পদযাত্রা শেষে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে ২১ বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তার মধ্যে এনসিপি, ডিএমকে, আরজেডি, সিপিআইএম, সিপিআই, পিডিপি, জেএমএম-সহ ১২টি দল ইতিমধ্যেই 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়ে দিয়েছেন। তবে তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল এই অনুষ্ঠানে যোগ দেবে না বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
গত ৭ সেপ্টেম্বর শ্রীপেরুমবুদুরে বাবা রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি। তারপরে ১৩৫ দিনে ১২ রাজ্য, ২ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪ হাজার ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জম্মু ও কাশ্মীরে ৩০ জানুয়ারি শেষ হচ্ছে পদযাত্রা।
advertisement
আরও পড়ুন :   আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
এই গোটা যাত্রার মধ্যে ১০০টি বৈঠক, ১৩টি সাংবাদিক বৈঠক করেছেন রাহুল। ২৭৫ টি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। অন্তত ১০০টি বৈঠকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে।
যদিও এই দিনই ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে শ্রীনগরজুড়ে। তবে এর আগেও বৃষ্টি-তুষারপাতের মাঝে শ্রীনগরের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল রাহুলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bharat Jodo Yatra: ১৩৫ দিনে শেষ হচ্ছে রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা', তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই কাশ্মীরে শেষ মিছিল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement