advertisement

শপিং মলের ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করেন? সাবধান! এই খানে থাকে গোপন ক্যামেরা

Last Updated:

পোশাক ট্রায়াল দেওয়ার সময় তরুণী লক্ষ্য করেন, একটি মোবাইলে তাঁর অর্ধনগ্ন ছবি তোলার চেষ্টা হচ্ছে ।

#কেওনঝড়: মানুষের কেনাকাটার ধরন এখন পাল্টেছে অনেকটাই । শহুরে নাগরিকরা বেশিরভাগই স্বাচ্ছন্দ্যবোধ করেন শপিং মল থেকে কেনাকাটা করতে । তার অনেকগুলো কারণ রয়েছে । প্রথমথ শপিং মলে একই সঙ্গে হরেক জিনিস, হরেক ব্র্যান্ড, হরেক রকম সামগ্রী পাওয়া যায় একই ছাদের তলায় । জিন্স কিনতে এক দোকানে, সালোয়ার কিনতে এক দোকানে, জুতো-গয়না-ব্যাগ-সোয়েটারের জন্য অন্য দোকানে ছোটাছুটি করতে হয় না । আর দ্বিতীয়থ এখানে জামাকাপড় ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার সুবিধা থাকে । একবার পোশাক কিনে বাড়ি নিয়ে গিয়ে আবার সেটা ফেরত দিতে আসার প্রয়োজন পড়ে না । ট্রায়াল রুমে গিয়েই দেখে নেওয়া যায় পোশাক ঠিক মতো ফিট করছে কিনা ।
কিন্তু এ কাজেও যে এত বিপদ লুকিয়ে রয়েছে তা অনেকেই মাথায় রাখেন না । ট্রায়াল রুমের মধ্যে থাকে গোপন ক্যামেরা বসানো । বিশেষ করে মেয়েদের ট্রায়াল রুমেই এ ধরনের ঘৃণ্য কাজ করে থাকেন অনেকে । যেমন করেছিল ওড়িশার কেওনঝড়ের ভি-মার্ট শপিং মলের এক অসৎ কর্মচারী । মেয়েদের ট্রায়াল রুমের মধ্যে ক্যামেরা তাক করে বসেছিল সে । গোটা ঘটনাটি সামনে আসতেই তাকে গ্রেফতার করা হয় ।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে মলে পোশাক কিনতে গিয়েছিলেন । জামাকাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন তিনি । পোশাক ট্রায়াল দেওয়ার সময় তিনি লক্ষ্য করেন পাশের ট্রায়াল রুম থেকে তার দিকে মোবাইল ফোন তাক করে রেখেছে কেউ একজন । তৎক্ষণাৎ অ্যালার্ম বোতাম বাজান তিনি । ওই তরুণীর চিৎকার শুনে সকলেই ছুটে আসেন । পাশের ট্রায়াল রুম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন সকলে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । ওই যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শপিং মলের ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করেন? সাবধান! এই খানে থাকে গোপন ক্যামেরা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement