advertisement

Bengaluru Bank Locker: ব্যাঙ্কের লকারও নিরাপদ নয়? প্রায় তিন কেজি গয়না চুরি করে বেঙ্গালুরুতে গ্রেফতার ডেপুটি ম্যানেজার

Last Updated:

ব্যাঙ্কের লকারও কি নিরাপদ নয়? বেঙ্গালুরুর ঘটনায় গ্রাহকদের সম্পত্তির নিরাপত্তা নিয়েই প্রশ্ন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
জুয়া খেলার টাকা জোগাড় করার জন্য লকার খুলে গ্রাহকদের গয়না চুরি করে বন্ধক রেখে দিলেন ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার৷ বেঙ্গালুরুর একটি ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ৷
হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সবমিলিয়ে প্রায় ২ কেজি ৭৮০ গ্রাম গয়না চুরি করে নেন অভিযুক্ত ওই ডেপুটি ম্যানেজার৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ একাধিক গ্রাহকের লকার খুলে ওই গয়না চুরি করা হয় বলে অভিযোগ৷ এর পর সেই গয়না বন্ধক রেখে সেই টাকা দিয়ে জুয়া খেলেন ওই ডেপুটি ম্যানেজার৷
advertisement
গ্রাহকদের লকার থেকে গয়না চুরির বিষয়টি নজরে আসতেই ব্যাঙ্কের প্রধান ম্যানেজার গিরিনগর থানায় অভিযোগ দায়ের করেন৷ এর পরেই বিষয়টি জানাজানি হয়৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনও কিছু না জানিয়েই ব্যাঙ্কের লকার থেকে ওই গয়না সরিয়ে নেন ওই ডেপুটি ম্যানেজার৷ এর পর সেই গয়না একটি সোনা বন্ধক রাখা সংস্থায় জমা রাখেন অভিযুক্ত৷
advertisement
তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারে, সম্ভবত সোনা বন্ধক রাখার টাকা দিয়ে জুয়া খেলেছেন ওই ডেপুটি ম্যানেজার৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যাঙ্ক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৭০০ গ্রাম মতো গয়না উদ্ধার করতে পেরেছে পুলিশ৷
এই ঘটনার পর  ব্যাঙ্কের লকারে রাখা গয়নার মতো মূল্যবান সামগ্রী ঠিক মতো রয়েছে কি না, নিয়মিত তা পরীক্ষা করে দেখার গ্রাহকদের পরামর্শ দিয়েছে বেঙ্গালুরু পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Bank Locker: ব্যাঙ্কের লকারও নিরাপদ নয়? প্রায় তিন কেজি গয়না চুরি করে বেঙ্গালুরুতে গ্রেফতার ডেপুটি ম্যানেজার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement