Bangladesh Election: নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই বড় জয়, খালেদা-পুত্র তারেককে অভিনন্দন জানিয়ে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Election 2026: শুক্রবার এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদির দাবি, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর ভরসা রয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত।
নয়াদিল্লি: নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেই বিরাট জয়। বিএনপি প্রধান তারেক রহমানের জয়ের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার এক্স হ্যান্ডেলে মোদির দাবি, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর ভরসা রয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি যে তারেক সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তা-ও স্পষ্ট করেছেন মোদি।
আরও পড়ুন: ‘বাতিল হোক প্রহসনের ভোট’, গণনা শুরু হতেই জনতাকে ‘ধন্যবাদ’ জানালেন হাসিনা! চরম কটাক্ষ ইউনূসকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে BNP-কে নেতৃত্ব দিয়ে জয়ের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমি তারেক রহমানকে (Tarique Rahman) অভিনন্দন জানাচ্ছি। এই জয় বাংলাদেশের মানুষের আপনার প্রতি আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং উন্নয়নের জন্য আমাদের যে এক লক্ষ্য রয়েছে, তা পূরণ করতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’
advertisement
advertisement
I convey my warm congratulations to Mr. Tarique Rahman on leading BNP to a decisive victory in the Parliamentary elections in Bangladesh.
This victory shows the trust of the people of Bangladesh in your leadership.
India will continue to stand in support of a democratic,…
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
advertisement
আরও পড়ুন: ‘ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে’, বাংলাদেশে ভোটগণনার মাঝেই বিস্ফোরক হাসিনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে বিএনপি। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2026 10:15 AM IST








