advertisement

Sheikh Hasina on Muhammad Yunus: 'ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে', বাংলাদেশে ভোটগণনার মাঝেই বিস্ফোরক হাসিনা

Last Updated:

Sheikh Hasina on Muhammad Yunus: বাংলাদেশে ভোটদানের হার কম হওয়া নিয়ে সরব হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'বাংলাদেশে বাতিল হোক প্রহসনের নির্বাচন', ভোটের হার ৫০ শতাংশের নিচে থাকায় জনগণকে 'ধন্যবাদ' জানালেন শেখ হাসিনা।

হাসিনার চরম কটাক্ষ ইউনূসকে
হাসিনার চরম কটাক্ষ ইউনূসকে
কলকাতা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নির্বাচন বাতিলের দাবি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারই সঙ্গে তিনি জাতীয় নির্বাচনকে খুনি, ফ্যাসিবাদী মহম্মদ ইউনূসের দ্বারা সংঘটিত একটি ভুয়ো নির্বাচন হিসাবে বর্ণনা করেছেন এবং তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে ভোটদানের হার কম হওয়া নিয়ে সরব হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বাংলাদেশে বাতিল হোক প্রহসনের নির্বাচন’, ভোটের হার ৫০ শতাংশের নিচে থাকায় জনগণকে ‘ধন্যবাদ’ জানালেন শেখ হাসিনা।
আরও পড়ুন: ‘বাতিল হোক প্রহসনের ভোট’, গণনা শুরু হতেই জনতাকে ‘ধন্যবাদ’ জানালেন হাসিনা! চরম কটাক্ষ ইউনূসকে
আওয়ামি লীগের তরফে বিবৃতিতে বলা হল, খুনি-ফ্যাসিস্ট ইউনূসের সাজানো ভুয়ো নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য জনগণের নেতা শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষ, মা-বোন এবং সংখ্যালঘু সম্প্রদায়-সহ– সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজমাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই ‘প্রহসনের ভোটকে প্রত্যাখান’ করেছেন। সে জন্য তাঁদের ধন্যবাদও দিয়েছেন আওয়ামি লীগের প্রধান।
advertisement
advertisement
আরও পড়ুন: জামিন পেলেন না রাজপাল যাদব, ৯ কোটির ঋণগ্রস্ত জেলবন্দি স্বামীর অবস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন স্ত্রী রাধা
অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের আয়োজিত তথাকথিত এই নির্বাচন আসলে ছিল একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে অগ্রাহ্য করে আওয়ামী লিগ ও ভোটারবিহীন এক প্রতারণামূলক নির্বাচন আয়োজন করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina on Muhammad Yunus: 'ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে', বাংলাদেশে ভোটগণনার মাঝেই বিস্ফোরক হাসিনা
Next Article
advertisement
Siuri Station: বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
  • সিউড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে

  • ৫ কোটি টাকা ব্যয়ে পুনর্গঠিত সিউড়ি স্টেশন

  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলায় মোট ১০১ রেলওয়ে স্টেশন পুনর্গঠিত হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement