Rajpal Yadav in Tihar Jail: জামিন পেলেন না রাজপাল যাদব, ৯ কোটির ঋণগ্রস্ত জেলবন্দি স্বামীর অবস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন স্ত্রী রাধা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rajpal Yadav in Tihar Jail: ৯ কোটি টাকার ঋণ মেটাতে পারেননি রাজপাল যাদব। তাই দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা।
মুম্বই: দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার রাজপাল যাদবের চেক বাউন্স মামলার শুনানি হল। জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতার আইনজীবীরা। বৃহস্পতিবার জামিন পেলেন না বলিউডের জনপ্রিয় অভিনেতা। মামলার শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত।
স্বামী কোটি কোটি টাকা দেনার দায়ে জেলে রয়েছেন। এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো ছাড়া আর কী-ই বা আশা করবেন স্ত্রী রাধা যাদব? ৯ কোটি টাকার ঋণ মেটাতে পারেননি রাজপাল যাদব। তাই দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা।
আরও পড়ুন: চক্ষুদান করে আইনি জটিলতায় পরিবার! সম্প্রতিক ঘটনায় প্রভাব পড়তে পারে মৃতের চক্ষু সংগ্রহে
advertisement
advertisement
The bail hearing of actor Rajpal Yadav will now be taken up on Monday, 16th February.
Counsel for Yadav submitted that he tried contacting his client but was unable to reach him. He informed the court that a bail application had been filed and requested that the other side be…
— ANI (@ANI) February 12, 2026
advertisement
রাজপালের জেলে থাকা নিয়ে অবশেষে মুখ খুললেন রাধা। সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেছেন, ”সবাই ওঁর পাশে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রি খুবই সাহায্য করছে। যাঁরা এগিয়ে এসে সাহায্য করছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
আরও পড়ুন: জেলমুক্তি কবে হবে রাজপাল যাদবের? ৯ কোটির মামলায় অভিনেতার পাশে কারা?
২০১০ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’। বক্স অফিসে সেই ছবির ভরাডুবির পর থেকেই ঋণের দায়ে ডুবে ছিলেন রাজপাল যাদব। বকেয়া পাওনা ও সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 5:34 PM IST









