advertisement

বিমান চলাচলেও পঙ্গপাল আতঙ্ক! যে কোনও সময় ঘটতে পারে বড়সড় বিপদ

Last Updated:

বিমান ওড়া বা অবতরণের সময়েই সবচেয়ে বেশি ঝুঁকি থাকে ৷ তাই আচমকা পঙ্গপালের হানা বিমানের জন্য যথেষ্ট বিপজ্জনক বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷

#নয়াদিল্লি: ঝাঁকে ঝাঁকে ছড়িয়ে পড়া পঙ্গপালের হানা শুধু ফসলই নয়, বিমানযাত্রার জন্যও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷ বিমান ওঠানামায় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা ডিজিসিএ-র ৷ বিমান ওড়া বা অবতরণের সময়েই সবচেয়ে বেশি ঝুঁকি থাকে ৷ তাই আচমকা পঙ্গপালের হানা বিমানের জন্য যথেষ্ট বিপজ্জনক বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷
যে সব স্থানে পঙ্গপাল হানা দিয়েছে, সে সব স্থানে বিমান ওঠানামার ক্ষেত্রেও আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গতকাল, শুক্রবার এক সার্কুলারে জানানো হয়েছে,  সাধারণত অনেকটা নীচ দিয়েই পঙ্গপালের ঝাঁক ওড়ে ৷ এরা বিমান ওড়া ও অবতরণের সময় তাই বিপজ্জনক হতে পারে ৷ বিমানবন্দরের মতো ফাঁকা জায়গায় পঙ্গপালের ঝাঁক প্রবেশ করতেই পারে ৷ ফলে যে কোনও মুহূর্তে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ এমনকী, বিমানের ভিতরেও ঢুকে পড়তে পারে পঙ্গপালের ঝাঁক ৷ এমনটা হলে বড়সড় বিপদ ঘটার আশঙ্কা থাকছে ৷
advertisement
advertisement
রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পঞ্জাব-সহ অনেক রাজ্যে ইতিমধ্যেই পঙ্গপাল হানা দিয়েছে। দিল্লি ও মুম্বইতেও পঙ্গপালের হানার আশঙ্কা রয়েছে ৷ পঙ্গপালের ঝাঁকের জন্য বিমানের ইঞ্জিন ও  এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বিকল হয়ে যেতে পারে বলে ডিজিসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমান চলাচলেও পঙ্গপাল আতঙ্ক! যে কোনও সময় ঘটতে পারে বড়সড় বিপদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement