advertisement

Assembly Elections Result 2023: বিজেপির জয় নিয়ে শিবরাজ বললেন, ‘নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের মানুষের মনে আছেন’

Last Updated:

Assembly Elections Result 2023: বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মধ্যপ্রদেশের জয়ের পথে এগিয়ে গিয়েছে বিজেপি৷

ফাইল ছবি
ফাইল ছবি
ভোপাল: বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মধ্যপ্রদেশের জয়ের পথে এগিয়ে গিয়েছে বিজেপি৷ আর সেই নিয়েই আরও আত্মবিশ্বাসী শোনালো সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে৷ তিনি ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা’-এর ৩৯ তম বছরে দুর্ঘটনায় প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে এসে তিনি ভোটের ফল নিয়ে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, এখনও বলছি, এ বারের বিধানসভার ভোটে বিজেপি অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাবে৷’ মাঝের ১৫ মাস বাদ দিয়ে ২০০৩ সাল থেকে ক্রমাগত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান৷
২০০৬ সাল থেকে বুধিনি আসন থেকে ক্রমাগত ৬০ শতাংশ ভোট পেয়ে এসেছিলেন শিবরাজ সিং চৌহান৷ ২০০৬ সাল থেকে তিনি একই আসনে এই ভোট পেয়ে এসেছেন৷ তাঁর ‘লাডলি বেহনা’ প্রকল্প বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ভোটের আগেই৷ গত মার্চ মাসের ৫ তারিখে লাডলি বেহনা প্রকল্প শুরু করেছিলেন তিনি৷ গ্রামীন মধ্যপ্রদেশে এই প্রকল্প যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল৷ এই প্রকল্পে মহিলাদের ১ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি৷
advertisement
আরও পড়ুন – সিংহাসনের সেমিফাইনালে জয়জয়কার বিজেপির, ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, ১ রাজ্যে কংগ্রেস
তিনি এদিন ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা মনে করে তিনি বলেন, ‘ডিসেম্বরের ২-৩ তারিখের রাতের কথাটা আমার এখনও মনে আছে৷ আমি সেই ঘটনায় প্রয়াত সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই৷ আমি সেই সঙ্গে নিশ্চয়তা দেওয়ার কথা জানাই, যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে৷
advertisement
advertisement
এর পরেও ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, মধ্যপ্রদেশের মানুষের মনে রয়েছেন নরেন্দ্র মোদি৷ আর নরেন্দ্র মোদির মনে আছেন মধ্যপ্রদেশের মানুষ৷ সাধারণ মানুষ আমাদের এই প্রকল্পের বিষয়টিকে আশীর্বাদ করেছে৷ আমি বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের কাজে ভীষণ ভাবেই গর্বিত৷ আমরা প্রতিটি বুধে বিজেপির পক্ষে ৫১ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা পূরণ করেছি৷ আমি গর্বিত যে, বিজেপি কর্মীদের জন্য, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশির্বাদ করেছেন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections Result 2023: বিজেপির জয় নিয়ে শিবরাজ বললেন, ‘নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের মানুষের মনে আছেন’
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement