advertisement

তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি-ঝোড়ো হাওয়া ! তবু দায়িত্ব পালনে অবিচল ট্রাফিক সার্জেন্ট

Last Updated:
#গুয়াহাটি: অঝোরে পড়ছে বৃষ্টি ৷ সেই সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে ৷ কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই নিজের কাজে অবিচল এক ট্রাফিক কনস্টেবল ৷ কাজের প্রতি দায়বদ্ধতার এক নয়া নজির গড়লেন তিনি ৷
সম্প্রতি গোটা ঘটনাটির একটা ভিডিও পোস্ট করা হয় ট্যুইটারে ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে বৃষ্টির মধ্যে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন ৷ মাথার উপর নেই কোনও ছাউনি ৷ বইছে ঝোড়ো হাওয়া ৷ ঘন ঘন বিদ্যুৎতের ঝলকানি ৷ গায়ে নেই রেনকোটও ৷ কিন্তু তা স্বত্ত্বেও কাজ নিয়ে কোনও সমঝোতা করেননি ওই ট্রাফিক পুলিশ ৷ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নিজের কাজ করে চলেছেন তিনি ৷
advertisement
advertisement
ওই ট্রাফিক পুলিশটির নাম মিঠুন দাস ৷ অসমে বাসিস্থা ট্রাফিক সিগনালের দায়িত্ব সামলানোর ভার রয়েছে মিঠুনবাবুর উপরে ৷ দায়িত্ববান ট্রাফিক সার্জেন্ট হিসেবে তাঁর যথেষ্ট নাম রয়েছে ৷ তার প্রমাণ আবারও মিলল এই ঘটনার জেরে ৷
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুনবাবু জানিয়েছেন, ‘আমার ডিউটি শুরু হয় সকাল ৭টা থেকে ৷ শেষ হয় দুপুর ১২টায় ৷ সেদিন দুপুর ১২টা নাগাদ আচমকাই জোরে বৃষ্টি নামে ৷ কিন্তু ১২টা থেকে ওখানে যার ডিউটি শুরু হওয়ার কথা ছিল ৷ সে ঝড়ের জন্য মাঝ রাস্তায় আটকে যান ৷ জোরাল বৃষ্টির মধ্যেই আরও ২০ মিনিট ধরে আমাকে ট্রাফিক সামলাতে হয় ৷’ একইসঙ্গে তিনি জানান, ‘ভয় লাগছিল ৷ কিন্তু কাজটা তো আমাকে করতেই হবে ৷তো আমাদের করতেই হবে ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি-ঝোড়ো হাওয়া ! তবু দায়িত্ব পালনে অবিচল ট্রাফিক সার্জেন্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement