advertisement

Assam Tinsukia killings: নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস তৃণমূলের

Last Updated:
#শিলচর:  রবিবার ভোরের বিমানে চেপে তিনসুকিয়াতে পৌঁছেছেন তৃণমূল প্রতিনিধিদল ৷ ঢোলায় নিহত ৫ বাঙালির বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধিরা ৷ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্যের আশ্বাস দেন তৃণমূলের নেতা নেত্রীরা ৷
যথাযথ নিরাপত্তা নেই ৷ যার জেরে আতঙ্কে ভুগছেন নিহতদের পরিবার পরিজন ৷  নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। বাংলা তাদের পাশে আছে। আশ্বস্ত করেন তৃণমূলের প্রতিনিধিরা। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। সিবিআই তদন্তের দাবি তুলেছেন নিহতদের পরিবার।
advertisement
advertisement
বৃহস্পতিবার সন্ধেয় তিনসুকিয়ার ৫ বাঙালিকে গুলি করে খুন করা হয়। যেখানে এই ঘটনা ঘটে, সেখান থেকে ঢোলা থানার দূরত্ব মেরেকেটে পাঁচশো মিটার। বিজেপি শাসিত অসমে এ ভাবে বাঙালি হত‍্যার প্রতিবাদে দেশজুড়ে ঝড় উঠেছে। বাংলায় পথে নেমেছে রাজনৈতিক দলেরা। অসমের কংগ্রেস নেতৃত্ব সিবিআই তদন্তের দাবিতে সরব। অসমের বিজেপি সরকার অবশ‍্য তাতে গুরুত্ব দিচ্ছে না। তারা অসমের পুলিশ দিয়েই তদন্ত চালাচ্ছে। যে পুলিশের প্রথম থেকেই অনুমান, এই হত‍্যাকাণ্ডের পিছনে জঙ্গি গোষ্ঠী আলফার হাত রয়েছে। কিন্তু, আলফা নেতৃত্ব তা মানতে নারাজ। বিজেপি শাসিত অসমের পুলিশ অবশ‍্য আলফা লিঙ্কম‍্যান সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। কিন্তু, ওই পর্যন্তই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Tinsukia killings: নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement