advertisement

অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত ৬, উদ্ধারে নেমেছে সেনা

Last Updated:
#গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাজ্যের ৩৩টির মধ্যে ২১টি জেলাই বন্যায় ভাসছে। জল ঢুকেছে ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া. কোকরাঝাড়, গোয়ালপাড়া, মাজুলি, জোরহাট, ডিব্রুগড়ে। এছাড়াও বন্যা পরিস্থিতি বরপেটা, সন্তিপুর, দারাং, নালবাড়িতেও। ভাসছে ১১৫৬টি গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ধেমাজি জেলা। শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৬ জনের। বন্যার জলে ক্ষতিগ্রস্ত ২১টি জেলা। প্রায় ৯ লক্ষ মানুষ বন্যা কবলিত। উদ্ধারে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
advertisement
বহু এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। এখন পর্যন্ত ৬৮টি ত্রাণ শিবির চালু করেছে অসম সরকার। জোরহাট, শোনিতপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়িতে বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। বিপদসীমার ওপর দিয়ে বইছে ধানশিরি, কোপিলি, কাটাখালও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত ৬, উদ্ধারে নেমেছে সেনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement