Army Dog Tyson: গুলিবিদ্ধ পা! দুর্গম পার্বত্য এলাকায় জইশ-ঘাঁটি চিনিয়ে দিল সেনাবাহিনীর সারমেয় টাইসন! অভিযানে খতম ৩ জঙ্গি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Army Dog Tyson:নিহত জঙ্গিদের কাছ থেকে দুটি AK-47 রাইফেল, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, জঙ্গিরা দীর্ঘ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছিল। কিন্তু টাইসন সময়মতো তাদের আস্তানা শনাক্ত করার ফলে তাদের নিধন করা সম্ভব হয়।
কিশতওয়ার : অদম্য সাহসিকতার নজির রাখল সেনাবাহিনীর কুকুর টাইসন। তার দেখানো পথে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ছাতরু এলাকায় জঙ্গি ডেরায় পৌঁছয় সৈন্যবাহিনী। তিন জইশ জঙ্গিকে নির্মূল করতেও সাহায্য করে সে। অভিজাত জার্মান শেফার্ড টাইসন, ছাতরু অঞ্চলের দুর্গম ভূখণ্ডে গোপন জঙ্গি আস্তানায় হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে। তাকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পায়ে গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও, K9 অগ্রসর হতে থাকে, যার ফলে সেনাবাহিনী গোপন আস্তানাটি সঠিকভাবে শনাক্ত করে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
যারা জঙ্গিদের হত্যা করেছিল তাদের মধ্যে ছিলেন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং বিশেষ বাহিনী। অভিযানে নিহত হন জইশ জঙ্গি সইফুল্লাহ, যে গত দু’ বছর ধরে এই অঞ্চলে পলাতক ছিল এবং কমপক্ষে ২০ বার সেনা-নিশানা থেকে পালিয়েছিল।
নিহত জঙ্গিদের কাছ থেকে দুটি AK-47 রাইফেল, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, জঙ্গিরা দীর্ঘ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছিল। কিন্তু টাইসন সময়মতো তাদের আস্তানা শনাক্ত করার ফলে তাদের নিধন করা সম্ভব হয়।
advertisement
advertisement
তিন জইশ জঙ্গির মৃত্যুর পর এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। আহত সারমেয় টাইসনকে চিকিৎসার জন্য বিমানে তোলা হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে কর্মকর্তারা জানিয়েছেন। টাইসনের সাহসিকতা আবারও সন্ত্রাসবিরোধী অভিযানে প্রশিক্ষিত সেনা কুকুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করিয়ে দেয়।
আরও পড়ুন : ঘেউ ঘেউ শুনে পোষ্যকে মারধর! বিয়ের মাঝপথেই যা করলেন কনে! চলে এল পুলিশ! উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য
২০২৪ সালের অক্টোবরে একই ধরনের এক অভিযানে, ফ্যান্টম নামে এক সারমেয়, যে বেলজিয়ামের ম্যালিনয়েস ছিলেন, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় তার হ্যান্ডলার এবং সহকর্মী সৈন্যদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল। তার আত্মত্যাগ নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করতে সাহায্য করেছিল।
advertisement
প্রসঙ্গত জানুয়ারিতে শুরু হওয়া ত্রাশি-১ অভিযানে কিশতওয়ার, ছতরু, দোলগাঁও-সহ একাধিক দুর্গম পার্বত্য এলাকায় লাগাতার নিশ্ছিদ্র তল্লাশি চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 8:36 AM IST










