advertisement

Anubrata Mondal: সব দাপট উধাও, সুকন্যাকে দেখেই হাউ হাউ করে কেন কান্না অনুব্রতর? সাক্ষী থাকল তিহাড় জেল

Last Updated:

সূত্রের খবর, মেয়েকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত৷ মেয়েকে তিনি বলেন. ইডি-র তলব পেয়ে দিল্লিতে যাওয়া উচিত হয়নি তাঁর৷

সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
দিল্লি: তাঁর প্রতাপে একসময় বাঘে-গরুতে একঘাটে জল খেত৷ বীরভূমে এমনই দাপট ছিল অনুব্রত মণ্ডলের৷ অথচ জেল বন্দি মেয়েকে সামনে থেকে দেখে সেই অনুব্রতরই যাবতীয় প্রতিরোধ ভেঙে গেল৷ হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেতা৷ বাবাকে দেখে তখন সুকন্যারও চোখে জল৷ শনিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তিহাড় জেল৷
দু জনেই তিহাড় জেলে থাকলেও অনুব্রত এবং সুকন্যার মুখোমুখি সাক্ষাত হয় না৷ তবে আদালতের নির্দেশে সপ্তাহে একবার আধ ঘণ্টার জন্য বাবা-মেয়ের সাক্ষাৎ হয়৷ সুকন্যার গ্রেফতারির পর গত শনিবার দ্বিতীয়বার মুখোমুখি হন দু জন৷
advertisement
advertisement
সূত্রের খবর, মেয়েকে সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত৷ মেয়েকে তিনি বলেন. ইডি-র তলব পেয়ে দিল্লিতে যাওয়া উচিত হয়নি তাঁর৷ জবাবে সুকন্যা জানান, ইডি যেভাবে বার বার তলব করছিল তাতে না এসে উপায় ছিল না৷ প্রসঙ্গত, ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার পরই গরু পাচার মামলায় গত মাসে সুকন্যাকে গ্রেফতার করেছিল ইডি৷
advertisement
সুকন্যা অনুব্রতর কাছে আরও অভিযোগ করেন, গ্রেফতারির আগে পরে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করতে বা কথা বলতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু সেই অনুমতি দেয়নি ইডি৷
শেষ পর্যন্ত অবশ্য বাবা-মেয়ে দু জনেই দু জনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন৷ অনুব্রত সুকন্যাকে বোঝান, আইনজীবীরা চেষ্টা করছেন, খুব শিগগিরই জামিন মিলবে৷ অন্যদিকে মেয়ে আবার বাবাকে নিয়ম করে সব ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
advertisement
প্রসঙ্গত এর আগেও আদালতে ইডি অফিসারদের দেখে অনুব্রত বলেছিলেন, ‘মেয়েটাকেও গ্রেফতার করলেন? বিবেক বলে কিছু নেই?’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: সব দাপট উধাও, সুকন্যাকে দেখেই হাউ হাউ করে কেন কান্না অনুব্রতর? সাক্ষী থাকল তিহাড় জেল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement