advertisement

শ্বশুরের সঙ্গেও সহবাস! নিকাহ হালালের বিরুদ্ধে মুখ খুলে হুমকির মুখে মহিলা

Last Updated:

আগামী ২০ জুলাই নিকা হালাল প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি পিটিশনের শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট ৷

#বরেলি: নিকাহ হালাল প্রথা নিয়ে যখন সুপ্রিম কোর্ট শুনানি শুরুর তোড়জোড় করছে, তখন উত্তরপ্রদেশের বারেলিতে এক মহিলাকে জোর করে সহবাসে বাধ্য করা হল তাঁর শ্বশুরের সঙ্গে ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে একাধিক বার তালাক দেওয়া হয়েছে এবং একাধিক ব্যক্তির সঙ্গে সহবাসে বাধ্য করা হয়েছে ৷
বারেলির বাসিন্দা শাবিনা জানিয়েছেন, তিনি এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করতেই, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ তাঁর সঙ্গে ঘটা নির্মম ঘটনাগুলি বলতে গিয়ে শাবিনা জানান, তাঁকে প্রথমে তাঁর স্বামী তালাক দেন৷ তারপর নিকা হালালার জন্য শ্বশুরের সঙ্গে বিয়েতে বাধ্য করা হয় ৷ শ্বশুরের থেকে বিচ্ছেদ সম্মতি পাওয়ার পর ফের প্রথম স্বামীর সঙ্গে বিয়ে করতে হয় তাঁকে ৷
advertisement
এখানেই শেষ নয় ৷ প্রথম স্বামী পরে আবার তাঁকে তালাক দেন ৷ এ বার নিকা হালাল প্রথায় তাঁকে বিয়ে করতে হয় দেওরকে ৷ আর পারছিলেন না শাবিনা ৷ প্রতিবাদে গর্জে ওঠেন ৷ তিনি এই নিয়ে স্থানীয় একটি মসজিদের এক মৌলবির কাছে যান৷ কিন্তু মৌলবি তাঁকে বলেন, শরিয়ত আইনের বাইরে গেলে তিনি আর মুসলিম থাকবেন না ৷
advertisement
advertisement
আগামী ২০ জুলাই নিকা হালাল প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি পিটিশনের শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শ্বশুরের সঙ্গেও সহবাস! নিকাহ হালালের বিরুদ্ধে মুখ খুলে হুমকির মুখে মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement