advertisement

স্ত্রীর পরকীয়া চলছে, সন্দেহে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিল স্বামী

Last Updated:

এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে ৷

#দেহরাদূন: টেলিভিশেনর জনপ্রিয় অভিনেত্রীকে খুন করল তাঁর স্বামী ৷ স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সেই সন্দেহেই ২৯ বছরের পঞ্জাবী টিভি সিরিয়াল অভিনেত্রী অনিতা সিংকে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈতিতালে ৷
নৈনিতালের পুলিশ সুপারিনটেনডেন্ট এসকে মীনা জানিয়েছেন, অনিতার স্বামী রবিন্দর পাল সিং পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা ৷ রবিন্দরের বন্ধু কুলদীপ দিল্লির বাসন্দা ৷ এই বন্ধুর সঙ্গেই যোগসাজগ করে অনিতাকে খুন করেছে রবিন্দর ৷ রবিন্দরের সন্দেহ ছিল বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তার স্ত্রীর ৷ এ নিয়ে প্রায়শই তাদের মধ্যে ঝামেলা হত ৷
শুক্রবার রবিন্দর স্ত্রীকে জানান, বলিউডে কুলদীপের ভাল যোগাযোগ আছে ৷ মুম্বইয়ে কাজের খোঁজ দিতে পারবে সে ৷ এই কুলদীপ ৷ অনিতাকে কাজের লোভ দেখিয়ে কালাধুঙ্গি এলাকায় নিয়ে আসে রবিন্দর ৷ সেখান একটি পানশালায় নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এরপরেই পানীয়ের সঙ্গে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে দেন রবিন্দর ও কুলদীপ ৷ অনিতা নিস্তেজ হয়ে পড়লে তাঁকে জ্যন্ত পুড়িয়ে দেয় দুই বন্ধু ৷
advertisement
advertisement
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার করে পুলিশ ৷ অনিতার দেহের প্রায় পুরোটাই পুড়ে খাক হয়ে গিয়েছে ৷ সেই দেহ দেখে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মীনা ৷ জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর পরকীয়া চলছে, সন্দেহে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিল স্বামী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement