advertisement

গুজরাতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপির ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত অমিত শাহ

Last Updated:

পরের বিধানসভা নির্বাচনেই এ রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এমনই আশা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের।

#নয়াদিল্লি: পরের বিধানসভা নির্বাচনেই এ রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এমনই আশা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। News 18 এগজিকিউটিভ এডিটর অমিশ দেবগণকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহর দাবি, গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে দেড়শোরও বেশি আসনে জিতবে বিজেপি।
দিন কয়েকের রাজ্য সফরে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতেই তাঁর ছিল বিভিন্ন কর্মসূচি। দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে কিছু পরামর্শও দিয়েছেন বিজেপি সভাপতি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। এখনও এ রাজ্যে তাঁর দল রাজনৈতিকভাবে শাসকদলকে কতটা বেগ দিতে পারে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে এখনই নিশ্চিত অমিত শাহ।
advertisement
চলতি বছরেই গুজরাতে বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপি দেড়শোরও বেশি আসনে জিতবে বলে দাবি অমিত শাহর।
advertisement
সাক্ষাৎকারে নীতীশ কুমার প্রসঙ্গেও কথা বলে অমিত শাহ। তাঁর মতে, দুর্নীতির বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার।
বিজেপি-তে অমিত শাহকে চাণক্য হিসেবেই মানা হয়। তাঁর নেতৃত্বেই বিজেপি অধিকাংশ ভোটে জিতেছে। আগামী দিনে অবিজেপিশাসিত রাজ্যগুলিতেও তাঁর নেতৃত্বে দল কতটা এগোতে পারে, সেদিকেই নজর রাজনৈতিকমহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপির ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত অমিত শাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement