President of Finland Alexander Stubb at Ambani Residence: মুম্বইয়ে আম্বানিদের বাসভবনে স্বাগত জানানো হল ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনন্ত আম্বানিকেও তাঁকে অর্ভ্যথনা জানান৷ তাঁদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়, যা দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে৷
মুম্বই: ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব অতিথি হিসেব এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির বাসভবনে৷ তাঁর ছেলে অনন্ত আম্বানিও তাঁকে অর্ভ্যথনা জানান৷ তাঁদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়, যা দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে৷এর আগে, শুক্রবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাইসিনা ডায়ালগের একাদশ সংস্করণের উদ্বোধন করেন। যা দুই দেশের রাজনীতি এবং অর্থনীতির উপর জোর দিতে চলেছে৷
অনুষ্ঠানের শুরুতে, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর সভাপতি সামির শরণ বলেন যে, এগারো বছর ধরে, “ভবিষ্যত গঠনে সহায়তা করার জন্য বর্তমানকে উন্মুক্ত করার লক্ষ্যে” অটল থেকেছে। শনিবার, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব বলেছেন যে নয়াদিল্লি এখন বিশ্ব দরবারে খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছে৷ তিনি ঘোষণা করেছেন যে দেশের জনসংখ্যাগত এবং অর্থনৈতিক শক্তির কারণে ভারতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
advertisement
advertisement
ANI-এর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আগামী দশকের জন্য একটি সাহসী ভবিষ্যদ্বাণী করে বলেন, “প্রথমত, আমি মনে করি আগামিদিনে ভারতের সম্ভাবনা খুবই ভাল । এবং আমি কেবল ভারতে আছি বলেই এটি বলছি না, এবং আমি খোলাখুলি কূটনৈতিক হওয়ার চেষ্টা করছি না। আমার মনে হয় জনসংখ্যা, অর্থনীতি এবং ইতিহাস আপনাদের পক্ষে কথা বলে।” রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের বৈঠক “অসাধারণ” বলে বর্ণনা করেছেন তিনি৷ তিন ঘণ্টার বৈঠক ফিনল্যান্ড এবং ভারতের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরে। “এটি অসাধারণ হয়েছে। এখানে এসে আমি খুশি, আমায় অত্যন্ত উষ্ণ ব্যবহার পাচ্ছি সকলের থেকে। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিন ঘণ্টা কাটিয়েছি এবং তারপর রাইসিনা ডায়াগালে বক্তৃতা দিয়েছি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি,” তিনি উল্লেখ করেছেন।
advertisement

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব অতিথি হিসেব এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির বাসভবনে
তার পূর্ববর্তী সফরের পর থেকে দেশের দ্রুত রূপান্তরের কথা স্মরণ করে তিনি মন্তব্য করেন, “আমি শেষবার এখানে এসেছিলাম ২০১৩ সালে। এখন, উন্নয়ন, পরিকাঠামো, রাস্তাঘাট এবং ভবনগুলি দেখে, ভারতে ফিরে আসা সবসময়ই ভাল লাগে।” দ্বিপাক্ষিক চুক্তির কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি নতুন স্বাক্ষরিত প্রোটোকলের পারস্পরিক সুবিধার কথা তুলে ধরেন। “আমি মনে করি এই সমঝোতা স্মারকগুলি শ্রমিক চলাচলের ক্ষেত্রে আমাদের আরও ভাল বিনিময়ে সহায়তা করবে। আমি মনে করি এটি একটি দ্বিমুখী রাস্তা হতে চলেছে,” তিনি বলেন।
advertisement
মুম্বই সফরের সময়, রাষ্ট্রপতি স্টাব তাজ প্যালেস হোটেলে ২৬/১১ হামলার শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। “সন্ত্রাসবাদ সর্বদা সর্বত্র একটি আতঙ্ক। ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলাগুলি ভয়াবহ ছিল। ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি,” তিনি বলেন।

advertisement
মুকেশ আম্বানির ও অনন্ত আম্বানির সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব
পরিবর্তিত বিশ্বের বাণিজ্য চিত্রে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করে তিনি ব্যাখ্যা করেন যে বর্তমান দুনিয়ায় রাজনৈতিক পরিবর্তনের জন্য পুরনো ক্ষমতা কাঠামো থেকে সরে আসা প্রয়োজন। “একটি বিশ্ব ব্যবস্থা প্রায়শই পরিবর্তিত হয়। এবং আমি মনে করি আমরা এখন বিশ্ব ব্যবস্থার একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান, নিয়ম এবং রীতিনীতিতে বহুপাক্ষিক হওয়া পছন্দ করব, বহুমেরু নয়, যা আমার কাছে প্রায়শই স্বার্থ, চুক্তি এবং লেনদেন সম্পর্কে। বাস্তবতা সম্ভবত এর মাঝামাঝি কোথাও থাকবে,” তিনি যোগ করেন।
advertisement
Mr. Mukesh Ambani and Mr. Anant Ambani hosted the President of Finland, His Excellency Dr. Alexander Stubb, at their home in Mumbai for a warm and gracious afternoon. The gathering reflected a spirit of friendship, meaningful conversation, and the strengthening of ties through… pic.twitter.com/bb5wKfJZb4
— Reliance Industries Limited (@RIL_Updates) March 7, 2026
advertisement
ফিনল্যান্ডের রাষ্ট্রপতি পশ্চিম দেশগুলিকে ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। “আমি খুশি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারত, নেতৃত্ব দিচ্ছে। এবং আমার পশ্চিমদেশের বন্ধুদের কাছে আমার যুক্তি হল যে আমরা যদি বহুপাক্ষিকতা রক্ষা করতে চাই, তাহলে আমাদের আজকের গুরুত্বপূর্ণ দেশগুলিকে এজেন্সি, অন্য কথায় ক্ষমতা, টেবিলের চারপাশে একটি আসন দিতে হবে,” তিনি বলেন।
তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে আন্তর্জাতিক সংস্থাগুলিকে ১৯৪৫ সালের যুদ্ধ-পরবর্তী সময়ের পরিবর্তে বর্তমান যুগের প্রতিফলন ঘটাতে হবে। “আমরা ১৯৪৫ সালের বিশ্বে বাস করি না, তাই প্রতিষ্ঠানগুলিরও তা প্রতিফলিত করা উচিত নয়। তাদের ২০২৬ সালের বিশ্বকে প্রতিফলিত করা উচিত। এই কারণেই আমি ভারতের জন্য রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য আহ্বান জানিয়েছি,” তিনি বলেন। স্টাব বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য ভারতের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আমি এই বিষয়ে একটি বই লিখেছি যার নাম “দ্য ট্রায়াঙ্গেল অফ পাওয়ার”, যেখানে আমি সত্যিই মনে করি যে গ্লোবাল সাউথই সিদ্ধান্ত নেবে যে আমরা কোথায় যাব, এবং ভারতই এর নেতৃত্ব দেবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 10:48 AM IST








