advertisement

Bank Fraud: প্রতারকদের খপ্পরে বৃদ্ধা, সর্বস্বান্ত হওয়ার আগে কীভাবে বাঁচালেন সজাগ ব্যাঙ্ক কর্মী?

Last Updated:

এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে৷ সেখানকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিভিল লাইনস শাখার গ্রাহক অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
১ কোটি টাকারও বেশি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করানোর জন্য ব্যাঙ্কে এসেছিলেন বৃদ্ধা৷ যদিও প্রবীণ ওই মহিলার কথা শুনেই সন্দেহ হয় ব্যাঙ্ককর্মীর৷ ব্যাঙ্ককর্মী এবং ম্যানেজারের তৎপরতাতেই শেষ পর্যন্ত সর্বস্বান্ত হওয়ার হাত থেকে রক্ষা পান ওই বৃদ্ধা৷
এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে৷ সেখানকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিভিল লাইনস শাখার গ্রাহক অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকা৷ সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছিলেন তিনি৷ সম্ভবত তাঁকে ডিজিটাল অ্যারেস্ট-এর হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল৷
জানা গিয়েছে, কয়েকদিন আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখায় আসেন ওই বৃদ্ধা৷ ব্যাঙ্কের এক কর্মচারীকে তিনি বলেন, তিনি ১ কোটি ২০ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে সরাতে চান৷ বৃদ্ধার এই অনুরোধ শুনেই সন্দেহ হয় ওই ব্যাঙ্ক কর্মীর৷
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই ওই ব্যাঙ্ক কর্মী ব্যাঙ্ক ম্যানেজারকে বিষয়টি জানান৷ এর পরই ব্যাঙ্কের আধিকারিকরা খতিয়ে দেখতে গিয়ে জানতে পারেন, যে অ্যাকাউন্টে ওই বৃদ্ধা টাকা সরাতে চাইছেন, সেটি একটি কারেন্ট অ্যাকাউন্ট৷ গত অক্টোবর মাসেই সেই অ্যাকাউন্টটি ঝাড়খণ্ডের রাঁচিতে খোলা হয়েছে৷ যা দেখেই সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷
সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের ম্যানেজার সাইবার ক্রাইম পুলিশকে বিষয়টি জানান৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ মিলে ওই বৃদ্ধাকে নানা অছিলায় সন্ধে পর্যন্ত ব্যাঙ্কেই ব্যস্ত রাখেন৷ যাতে ওই বৃদ্ধা কোনওভাবেই নিজের টাকা অন্য কোনও অ্যাকাউন্টে সরাতে না পারেন৷
advertisement
ওই বৃদ্ধার ছেলে বিদেশে থাকেন৷ ব্যাঙ্কের ম্যানেজার বৃদ্ধার ছেলের সঙ্গেও যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানান৷ ফলে বৃদ্ধা তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললেও সেই টাকা তিনি আর প্রতারকদের অ্যাকাউন্টে পাঠাতে পারেননি৷
জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম চঞ্চল শ্রীবাস্তব৷ সেভিংস, ফিক্সড ডিপোজিট, সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট মিলিয়ে অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকার মোট ১ কোটি ২৭ লক্ষ টাকার সঞ্চয় রয়েছে৷
advertisement
ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ, সম্ভবত প্রতারকদের দল ওই বৃদ্ধাকে আয়কর সংক্রান্ত ভয় দেখিয়েই ডিজিটাল অ্যারেস্ট করার হুমকি দেয়৷ বৃদ্ধা যাতে তাঁর কষ্টার্জিত অর্থ তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, সেই চাপও দেয় প্রতারকরা৷
ব্যাঙ্ক ম্যানেজার এবং কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন পিএনবি-র জোনাল ম্যানেজার দীপক সিং৷ তিনি জানিয়েছেন, বড় অঙ্কের কোনও টাকা অ্যাকাউন্ট থেকে তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ মেনে চলার গাইডলাইন রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এবং পিএনবি-র৷ সেই প্রোটোকল মেনেই এই প্রতারণার চেষ্টা আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পিএনবি-র ওই শীর্ষ আধিকারিক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bank Fraud: প্রতারকদের খপ্পরে বৃদ্ধা, সর্বস্বান্ত হওয়ার আগে কীভাবে বাঁচালেন সজাগ ব্যাঙ্ক কর্মী?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement