advertisement

ISI-এর চরবৃত্তির অভিযোগে গ্রেফতার বায়ুসেনার প্রাক্তন কর্মী

Last Updated:

আইএসআই-এর চরবৃত্তির অভিযোগে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল বায়ুসেনার এক প্রাক্তন কর্মী ৷ অভিযোগ, পাক গুপ্তচর সংস্থাকে গোপন নথিপত্র পাচার করতেন বায়ুসেনার ওই আধিকারিক ৷

# নয়াদিল্লি: আইএসআই-এর চরবৃত্তির অভিযোগে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল বায়ুসেনার এক প্রাক্তন কর্মী ৷ অভিযোগ, পাক গুপ্তচর সংস্থাকে গোপন নথিপত্র পাচার করতেন বায়ুসেনার ওই আধিকারিক ৷
ধৃত আধিকারিকের নাম রঞ্জিৎ ৷ পাঞ্জাবের ভাতিন্ডায় বায়ুসেনার হেড কনস্টেবল পদে কর্মরত ওই ব্যক্তিকে পাঞ্জাব থেকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ জেরায় প্রকাশ, নারীর প্রলোভন দেখিয়ে পাক গুপ্তচর সংস্থা তাঁকে গুরুত্বপূর্ণ নথি পাচারের জন্য রাজি করায় ৷ রঞ্জিৎ ই-মেল এবং সোশ্যাল মেসেজিং সাইটের মাধ্যমে তথ্য পাঠাত আইএসআই-কে ৷ ইতিমধ্যেই বায়ুসেনার প্রচুর গুরুত্বপূর্ণ নথি পাচার করেছে সে ৷ সম্প্রতি গোয়েন্দা সংস্থা রঞ্জিতের এই গুপ্তচরবৃত্তির খবর তথ্যপ্রমাণসহ বায়ুসেনার হাতে তুলে দেয় ৷ ওই তথ্যপ্রমাণের ভিত্তিতে বায়ুসেনা রঞ্জিতকে বরখাস্ত করে ৷ কেরলের বাসিন্দা রঞ্জিতকে এদিন পেশ করা হয় কোর্টে ৷ ধৃতের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট ৷ উল্লেখ্য দিন কয়েক আগেই ক্রাইম ব্রাঞ্চ আইএসআই চর অভিযোগে বর্তমান-প্রাক্তন সেনা কর্মী এবং বিএসএফ কর্মী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে ৷ দেশের সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব যাদের হাতে, তারা এভাবে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়ায় চিন্তার ভাঁজ  গোয়েন্দা আধিকারিকদের কপালে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISI-এর চরবৃত্তির অভিযোগে গ্রেফতার বায়ুসেনার প্রাক্তন কর্মী
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement