advertisement

Drowning while Making Reels: ফের সর্বনাশা নেশার বলি! মোবাইলে রিলস রেকর্ড করার সময় যমুনার গভীরে তলিয়ে মৃত্যু ৬ বালিকার

Last Updated:

Drowning while Making Reels:অগভীর জলে নেমে মজা ও খেলার ছলেই ভিডিও রেকর্ড করছিল৷ তার পর তারা আরও রিলস তৈরির জন্য গভীর নদীতে যাওয়ার চেষ্টা করে৷

দিনভর চড়া রোদে মাঠেঘাটে কাজ করে তৃপ্তির স্নান করতে তারা নেমেছিল যমুনা নদীতে
দিনভর চড়া রোদে মাঠেঘাটে কাজ করে তৃপ্তির স্নান করতে তারা নেমেছিল যমুনা নদীতে
আগরা : ফের রিলস রেকর্ড করতে গিয়ে বেঘোরে মৃত্যুর ঘটনা ঘটল ৷ এ বার ৬ জন বালিকা মোবাইলে রিলস বানাতে গিয়ে তলিয়ে গেল যমুনা নদীতে৷ মঙ্গলবার বিকেলে এই ঘটনা আগরা শহর লাগোয়া সেকেন্দ্রা গ্রামের৷ এই ঘটনায় সেকেন্দ্রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দিনভর চড়া রোদে মাঠেঘাটে কাজ করে তৃপ্তির স্নান করতে তারা নেমেছিল যমুনা নদীতে৷ প্রথমে তারা পাড়ের কাছে অগভীর জলে নেমে মজা ও খেলার ছলেই ভিডিও রেকর্ড করছিল৷ তার পর তারা আরও রিলস তৈরির জন্য গভীর নদীতে যাওয়ার চেষ্টা করে৷ সে সময়ই তারা জলের স্রোতে ভেসে যায়৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে ৪ জন বালিকা তলিয়ে গেলেও ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত্যু হয়৷
advertisement
এই ৬ বালিকা একই বড় পরিবারের সদস্য৷ তাদের মৃত্যুতে পরিজন তথা পরিচিতরা শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন৷ পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘‘নদীর পাড়ে একটা খামারবাড়ি আছে৷ সেখানেই ওরা কাজ করত৷ প্রচণ্ড গরমে কাজ করার পর একটু আরাম পেতে স্নান করতে গিয়েছিল৷ আমরা ভাবতেও পারিনি এই দুর্ঘটনা ঘটতে চলেছে৷’’
advertisement
advertisement
দুর্ঘটনাস্থলে পৌঁছন পুলিশ প্রশাসনের আধিকারিকরা৷ পুলিশের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে তলিয়ে যাওয়া ৪ জন বালিকারই নিথর দেহ উদ্ধার হয় যমুনা থেকে৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ খতিয়ে দেখা হবে দুর্ঘটনার কারণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Drowning while Making Reels: ফের সর্বনাশা নেশার বলি! মোবাইলে রিলস রেকর্ড করার সময় যমুনার গভীরে তলিয়ে মৃত্যু ৬ বালিকার
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement