advertisement

দিল্লিতে হামলার পর এবার সীতারাম ইয়েচুরিকে হুমকি ফোন

Last Updated:

হামলার পর এবার হুমকি ফোন ৷ সিপিএম সদর কার্যালয়ে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এল হুমকি ফোন ৷ রবিবার রাতে দিল্লির সিপিএম কার্যালয়ে হুমকি ফোন আসে বলে অভিযোগ ৷ পার্টি কার্যালয়ে একজন অজ্ঞাত ব্যক্তি গভীর রাতে ফোন করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে উদ্দেশ্য করে হুমকি দেন ৷ উল্লেখ্য, পর পর তিনবার ফোন করে হুমকি দেওয়া হয় ৷

#নয়াদিল্লি: হামলার পর এবার হুমকি ফোন ৷ সিপিএম সদর কার্যালয়ে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এল হুমকি ফোন ৷ রবিবার রাতে দিল্লির সিপিএম কার্যালয়ে হুমকি ফোন আসে বলে অভিযোগ ৷ পার্টি কার্যালয়ে একজন অজ্ঞাত ব্যক্তি গভীর রাতে ফোন করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে উদ্দেশ্য করে হুমকি দেন ৷ উল্লেখ্য, পর পর তিনবার ফোন করে হুমকি দেওয়া হয় ৷
পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পার্টির পক্ষ থেকে ৷ অভিযোগ পেয়ে সোমবার সকালে এ কে গোপালন ভবন যায় দিল্লি পুলিশ ৷ যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনার প্রতিক্রিয়ায় প্রকাশ কারাট জানান, ‘এই ঘটনায় আমরা মোটেই চিন্তিত নই ৷ আমরা তৈরি ৷ আমরা জানি JNU-এর ঘটনায় প্রতিবাদ করার জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ ’ হামলার পর হুমকি ফোনের জেরে সিপিএম সদর দফতর দিল্লির এ কে গোপালন ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে হামলার পর এবার সীতারাম ইয়েচুরিকে হুমকি ফোন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement