advertisement

ঠাকরে পরিবার পেল প্রথম MLA, ওরলি বিধানসভা আসন থেকে জয়ী আদিত্য

Last Updated:

বিজেপির সঙ্গে জোটের শর্ত হিসেবে শিবসেনার প্রস্তাব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে হবে আদিত্য ঠাকরে ৷

#মুম্বই: ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা ভোট ঠাকরে পরিবারের জন্য ঐতিহাসিক ৷ ঠাকরে পরিবার থেকে প্রথম কোনও সদস্য বিধায়ক হিসেবে নির্বাচনে জয়ী হলেন ৷ ওরলি আসন থেকে শিবসেনা দলের প্রার্থী হিসেবে জয়ী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷ জোট সমীকরণে শিবসেনার তাস আদিত্য ৷ বিজেপির সঙ্গে জোটের শর্ত হিসেবে শিবসেনার প্রস্তাব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে হবে আদিত্য ঠাকরে ৷
উল্লেখ্য, মুম্বইয়ের এই এলাকা শিবসেনার গড় হিসেবে বহুদিন ধরেই পরিচিত ৷ প্রথম থেকেই এই আসনে আদিত্য ঠাকরকে প্রার্থী করার ব্যাপারে নিশ্চিত ছিল শিবেসেনা ৷ ভোটের ট্রেন্ড সামনে আসতেই আদিত্যকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে চাপ বাড়াতে থাকে শিবসেনা ৷
সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সত্যি করেই বাজিমাত বিজেপি-শিবসেনা জুটির ৷ বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ১২৪ আসনে লড়ে এখনও পর্যন্ত ৫৬টি আসন শিবসেনার ঝুলিতে ৷ বিজেপি প্রার্থী দিয়েছিল ১৬৩ আসনে ৷ বিজেপি শিবসেনা জোটের ঝুলিতে ১৬১ টি আসন ৷ অন্যদিকে, কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেসের জোটের দখলে ১০২টি আসন ৷ অন্যান্যরা ২৩ ৷ এখন চলছে গণনা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঠাকরে পরিবার পেল প্রথম MLA, ওরলি বিধানসভা আসন থেকে জয়ী আদিত্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement