advertisement

Accident: যাত্রীতে ভরা বাস হঠাৎ ধাক্কা মারল ব্রিজে! মুহূর্তে শেষ ১০ জীবন! আশঙ্কাজনক আরও ৩০ জন, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Accident: রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ের ওই দুর্ঘটনাস্থলেই ১০ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনা
মর্মান্তিক দুর্ঘটনা
জয়পুর: মর্মান্তিক দুর্ঘটনা। ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস৷ আর তাতেই মৃত্যু হল অন্তত দশ জনের। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় আহতও হয়েছেন প্রায় ৩০ জন ৷ তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ের ওই দুর্ঘটনাস্থলেই ১০ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। চিকিৎসা চলাকালীন আরও পাঁচ জনের মৃত্য়ু হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় লক্ষ্মণগড় থানার পুলিশ।
advertisement
পুলিশ সুপার ভুবন ভূষণ যাদব জানিয়েছেন, প্রাইভেট বাসটি সালাসার থেকে লক্ষ্মণগড় যাচ্ছিল। সেই সময়ই লক্ষ্মণগড়ের কাছে ব্রিজে ধাক্কা মারে বাসটি। আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে, কী কারণে বাসটি সরাসরি ব্রিজে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: যাত্রীতে ভরা বাস হঠাৎ ধাক্কা মারল ব্রিজে! মুহূর্তে শেষ ১০ জীবন! আশঙ্কাজনক আরও ৩০ জন, ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement