advertisement

Accident: ৬ জনের জীবন শেষ, রেলের ওভারহেড তার থেকে মৃত্যুমিছিল! হাওড়া-নয়াদিল্লি রুটে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Accident: রেলের ওভারহেড তারে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে সোমবার, ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেল গেটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু হয়।

হাওড়া-নয়াদিল্লি রুটে মর্মান্তিক ঘটনা
হাওড়া-নয়াদিল্লি রুটে মর্মান্তিক ঘটনা
ধানবাদ: রেলের ওভারহেড তারে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে সোমবার, ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেল গেটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত‍্যু হয়। হাওড়া-নয়াদিল্লি রুটের ধানবাদ এবং গোমোর মাঝামাঝি জায়গা হল নিচিতপুর গেট। এই ঘটনার কারণে হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রেন পরিষেবা থমকে যায়।
হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেট। সূত্রের খবর, সোমবার ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সকাল বিদ্যুৎ কর্মীরা কাজ করছিলেন। সেইসময় আচমকা হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন বিদ্যুৎ কর্মীরা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৬ জন। রেল সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মীরা। এর জেরে শুধুমাত্র হাওড়া-নয়াদিল্লি রুটের রেল পরিষেবা নয়, লোকাল এবং দূরপাল্লার রেল চলাচলও বন্ধ ছিল বেশ কিছুক্ষণ।
advertisement
advertisement
জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পোল লাগানোর কাজ করছিলেন বিদ্যুৎ কর্মীরা। তখনই ২৫ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের তৎক্ষণাৎ মৃত্যু হয়। নিহতরা হলেন সঞ্জয় ভুঁইয়া, গোবিন্দ সিং, সুরেশ মিস্ত্রি, শ্যাম সিং। অন্য দুজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
advertisement
ধানবাদ রেলওয়ে ডিভিশনের এক আধিকারিক বলেন, ‘‘ওভারহেড তারে কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে এবং তাতে ৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ‍্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’ তিনি আরও জানান, এই তদন্ত তিন ভাবে হচ্ছে। পুলিশ তদন্ত করছে, আরপিএফ তদন্ত করছে এবং বিভাগীয় তদন্তও চলছে। আহতদের চিকিৎসার জন্য ধানবাদ ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিক এবং রেলের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ধানবাদ থেকে মেডিকেল ভ্যানও আনা হয়েছে আহতদের চিকিৎসার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ৬ জনের জীবন শেষ, রেলের ওভারহেড তার থেকে মৃত্যুমিছিল! হাওড়া-নয়াদিল্লি রুটে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement