advertisement

Abhishek Banerjee: ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় নেই, মত অভিষেকের! নাম না করে কংগ্রেস নেতাদের কী পরামর্শ?

Last Updated:

অভিষেক প্রথম নয়, এর আগে ইন্ডিয়া জোটের আর এক শরিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন৷

Rapid Read
ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ মানলেন না অভিষেক৷
ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ মানলেন না অভিষেক৷
নয়াদিল্লি: একের পর এক নির্বাচনে ইভিএম-এ কারসাজির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ যদিও কংগ্রেসের এই অভিযোগকে বার বারই ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ এবার ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য নাম না করে কংগ্রেসকেই বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জোটসঙ্গীর নাম না করে কংগ্রেস নেতাদের অভিষেকের পরামর্শ, শুধু মুখে অভিযোগ না তুলে ইভিএম-এ গোলমালের প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হোক৷
এ দিন সংসদ ভবনের বাইরে অভিষেক বলেন, ‘যাঁরা ইভিএম নিয়ে অভিযোগ করছেন, তাদের উচিত ইভিএম-এ কী সমস্যা আছে তার একটি নমুনা নির্বাচন কমিশনে গিয়ে দেখাতে৷ শুধু খামখেয়ালি অভিযোগ করলে হবে না৷ প্রমাণ হিসেবে ইভিএম-এ গোলমালের কোনও ভিডিও থাকলে তা কমিশনে জমা দেওয়া উচিত৷ কমিশন তো সবাইকেও ডেকেছিল৷’
advertisement
advertisement
নিজের অভিজ্ঞতা থেকে অভিষেক আরও বলেন, ‘আমি একেবারে নিচুতলায় থেকে নির্বাচন পরিচালনা করেছি৷ মক পোলের সময় বুথ কর্মীরা ইভিএম পরীক্ষা করেন৷ ভোট গণনার সময় ১৭সি ফর্মও মিলিয়ে দেখা হয়৷ আমার মনে হয় না ইভিএম-এ সমস্যা সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্ত্বা রয়েছে৷’
অভিষেক অবশ্য বলেছেন, এর পরেও যদিও কারও মনে হয় যে ইভিএম সত্যিই হ্যাক করা সম্ভব, তাহলে কোনও প্রযুক্তি অথবা ম্যালওয়্যার ব্যবহার করে তা করা সম্ভব, নির্বাচন কমিশনে গিয়ে তা দেখিয়ে আসা উচিত৷ সেটাও সম্ভব না হলে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে নাম না করে কংগ্রেস নেতাদের আন্দোলনে নামার পরামর্শও দিয়েছেন অভিষেক৷
advertisement
তবে অভিষেক প্রথম নয়, এর আগে ইন্ডিয়া জোটের আর এক শরিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন৷ ফলে ইভিএম ইস্যুতে ইন্ডিয়া জোটের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ছে কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় নেই, মত অভিষেকের! নাম না করে কংগ্রেস নেতাদের কী পরামর্শ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement