advertisement

Sanjay Singh Gets Bail: আপের স্বস্তি! দিল্লি আফগারি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সঞ্জয় সিংহ

Last Updated:

Sanjay Singh Gets Bail: আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয়, কেন কার্যত কোনও বিচারপ্রক্রিয়ায় না গিয়ে গত ছ’মাস ধরে সঞ্জয় সিংকে জেলে রাখা হল৷ আদালত আগে বলেছিল, যে ১০০ কোটি টাকা ঘুষের কথা বলা হয়েছিল, সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি৷ ফলে তেমন ভাবে কিছু বলা চলে না৷

নয়াদিল্লি: ভোটের মুখে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি চাপে ফেলেছিল আম আদমি পার্টিকে৷ কিন্তু তার পরেই সুপ্রিম কোর্টের একটি রায়ে স্বস্তি পেল দল৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে দিল্লি আফগারি কেলেঙ্কারির একটি মামলায় জামিন পেলেন আপ নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং৷ ইডির অনুমতির পরেই এই জামিনের আবেদন গ্রহণ করা হল৷
ইডির তরফ থেকে সঞ্জয়ের জামিন নিয়ে কোনও বিরোধিতা করা হয়নি৷ সেই কারণেই জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং৷ বিচারপতি সঞ্জীব খান্না, দীপঙ্কর দত্ত ও পিবি ভারালের আদালতে এই মামলাটি উঠেছিল৷ সেখানেই আদালত নির্দেশ দিয়ে বলে, জামিনে থাকাকালীন সঞ্জয় সিং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবেন৷ তবে প্রকাশ্যে সঞ্জয় সিং এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না বলেও জানিয়েছে আদালত৷
advertisement
advertisement
আরও পড়ুন –   গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন
এ দিন মামলার শুনানি চলাকালীন এই বেঞ্চ অতিরিক্ত সলিসিটার জেনারেলকে প্রশ্ন করে, কেন সঞ্জয় সিংকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা দরকার৷ কিন্তু তদন্তকারীদের তরফ থেকে তেমন কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ পাশাপাশি আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয়, কেন কার্যত কোনও বিচারপ্রক্রিয়ায় না গিয়ে গত ছ’মাস ধরে সঞ্জয় সিংকে জেলে রাখা হল৷ আদালত আগে বলেছিল, যে ১০০ কোটি টাকা ঘুষের কথা বলা হয়েছিল, সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি৷ ফলে তেমন ভাবে কিছু বলা চলে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sanjay Singh Gets Bail: আপের স্বস্তি! দিল্লি আফগারি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সঞ্জয় সিংহ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement