advertisement

Gujarat Assembly Election: মোদি-শাহের রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আপ! অঙ্ক কষে চমক দিলেন কেজরীওয়াল

Last Updated:

চল্লিশ বছরের গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পিছনে অবশ্য রাজনীতির অঙ্কও দেখছেন বিশেষজ্ঞরা৷

গুজরাতে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গঢভি৷
গুজরাতে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গঢভি৷
#আমেদাবাদ: কৌতূক অভিনেতা হিসেবে জনপ্রিয় ভগবান্ত মানকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল৷ এবার গুজরাতের বিধানসভা ভোটেও রাজ্যের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক এবং সঞ্চালক ইসুদান গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল আম আদমি পার্টি৷
পঞ্জাবের মতো গুজরাতেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছার জন্য সাধারণ মানুষের মতামত চেয়েছিল আম আদমি পার্টি৷ এ দিন গঢভির নাম ঘোষণা করে জানানো হয়েছে, আপ-এর করা সমীক্ষায় প্রায় ৭৩ শতাংশ মানুষ গঢভির সমর্থনে ভোট দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গঢভির মূল প্রতিপক্ষ ছিলেন গুজরাতে দলের রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া৷
advertisement
advertisement
চল্লিশ বছরের গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পিছনে অবশ্য রাজনীতির অঙ্কও দেখছেন বিশেষজ্ঞরা৷ প্রথমত, গঢভি একটি কৃষক পরিবারের সন্তান৷ দ্বারকার পিপালিয়া গ্রাম থেকে উঠে এসেছেন তিনি৷ তাছাড়া তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি৷ রাজ্যের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে পড়েন৷ ফলে কৃষক সহ একটি বিপুল অন্যান্য অনগ্রসর শ্রেণির বিপুল সংখ্যক মানুষের সমর্থন আদায় করতেই গঢভিকে সুকৌশলে বেছে নেওয়া হল কি না, সেই প্রশ্ন থাকছে৷
advertisement
গুজরাতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক এবং সঞ্চালক হিসেবে পরিচিতি রয়েছে গঢভির৷ রাত ৮ থেকে ৯টার মধ্যে তাঁর সঞ্চালনার একটি টেলিভিশন শো এতটাই জনপ্রিয়তা লাভ করে যে দর্শকদের দাবিতে সেটির সময়সীমা আধ ঘণ্টা বাড়াতে হয়৷
advertisement
অর্থনৈতিক ভাবে স্বচ্ছল কৃষক পরিবার থেকে উঠে এসেছেন গঢভি৷ এই গঢভি পদবী অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত৷ গঢভির স্বচ্ছ ভাবমূর্তি ছাড়া এই বিষয়টিও তাঁর পক্ষে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷
গুজরাতে এবার বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ময়দানে নেমেছে আপ৷ এর আগে গুজরাতের পুরসভা এবং স্থানীয় নির্বাচনে ভোটে লড়ে ভাল ফল করেছিল আপ৷ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি- অমিত শাহের রাজ্যে গঢভিকে সামনে রেখে অরবিন্দ কেজরীওয়ালের দল বাজিমাত করতে পারে কি না, তা অবশ্য ৮ ডিসেম্বর জানা যাবে৷ তবে পঞ্জাবে ক্ষমতায় আসার পর গুজরাতে আম আদমি পার্টিকে হাল্কা ভাবে নেওয়ার সাহস দেখাতে পারছে না বিজেপি এবং কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Assembly Election: মোদি-শাহের রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আপ! অঙ্ক কষে চমক দিলেন কেজরীওয়াল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement