advertisement

সীমান্তে জঙ্গি-সেনা গুলির লড়াইয়ে মর্মান্তিক পরিণতি ! মৃত গুলিবিদ্ধ ৬ বছরের শিশু

Last Updated:
#শ্রীনগর: সীমান্তে অনবরত চলছে গুলির লড়াই ৷ বোমা-গুলির আওয়াজে ঘন ঘন কেঁপে উঠছে সীমান্ত ৷ আতঙ্কে কোনওরকমে দিন কাটান সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারা ৷ যেকোনও মুহূর্তে নেমে আসতে পারে মৃত্যু ! এমন আশঙ্কাতেই দিন-রাত দমবন্ধ করে কাটান তারা ৷ সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ ৷ পুঞ্চে লাইন অফ কন্ট্রোলে গুলির লড়াইয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৬ বছরের একটি শিশু কন্যা ৷
সোমবার সকালে পুঞ্চের ওপার থেকে আচমকাই গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা ৷ তার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানেরাও ৷ গুলির লড়াইয়ের জেরে গুরুতর আহত হন ৪ সেনা জওয়ান ৷ পাশাপাশি ৯ জন স্থানীয় বাসিন্দাও গুলির আঘেতে গুরুতর আহত হন ৷ গুলি লাগে বছর ৬-র একটি শিশুকন্যার শরীরে ৷ গুলি লাগার পরই মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি ৷ এরপর সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করে ওই শিশুকন্যাটি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে জঙ্গি-সেনা গুলির লড়াইয়ে মর্মান্তিক পরিণতি ! মৃত গুলিবিদ্ধ ৬ বছরের শিশু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement