advertisement

বছরের মাঝামাঝি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পোঁছাবে প্রায় ৪৮ কোটি

Last Updated:

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংস্থার প্রকাশিত রিপোর্টে জানা গেছে এ বছরের মাঝামাঝি ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটি হয়ে যাবে ।

#নয়াদিল্লি: ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংস্থার প্রকাশিত রিপোর্টে জানা গেছে এ বছরের মাঝামাঝি ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটি হয়ে যাবে । এই রিপোর্টে আরও জানা গেছে ডিসেম্বর ২০১৬-ডিসেম্বর ২০১৭, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ভারতে বেড়েছে ১২ শতাংশ, কম খরচে মোবাইল ইন্টারনেট পরিষেবা প্রদানই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে ।
advertisement
রিপোর্টে আরও জানা গেছে ২০১৩ পরবর্তী সময়ে ক্রমাগত কমেছে ভয়েস কলের শুল্ক । ভিডিও চ্যাট ও ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) এর জনসাধারণে ছড়িয়ে পড়তেই কমেছে ভয়েস কলের সংখ্যা । একটি সমীক্ষায় দেখা গেছে শহরের মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার বছরে প্রায় ১৫ শতাংশ হারে বেড়েছে । অন্যদিকে গত বছর গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বছরে বেড়েছে ১৫ শতাংশের কিছু বেশি ।
advertisement
এই রিপোর্ট থেকে আমরা আশায় বুক বাঁধতেই পারি যে আগামীদিনে 5G পরিষেবার ভবিষ্যত যথেষ্ট উজ্জ্বল । সহজেই পাওয়া যাবে দ্রুতগতির  ইন্টারনেট পরিষেবা বাড়বে গ্রাহক সংখ্যাও ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বছরের মাঝামাঝি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পোঁছাবে প্রায় ৪৮ কোটি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement