advertisement

Bomb Threat In Flight: মাঝ আকাশে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, স্থগিত যাত্রা, নামানো হল যাত্রীদের

Last Updated:

এয়ার ট্রাফিক কন্ট্রোল মারফত বিমানে বোমা থাকার খবর জানা যায়৷ তখন বিমানটি মাঝ আকাশে ছিল৷

বোমাতঙ্কে স্থগিত বিমানযাত্রা (Image for representation: News18)
বোমাতঙ্কে স্থগিত বিমানযাত্রা (Image for representation: News18)
হায়দরাবাদ: হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক৷ যার কারণে স্থগিত হয়ে গেল বিমানযাত্রা৷ ১ সেপ্টেম্বর রবিবার ইন্ডিগোর ফ্লাইটটি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে হায়দরাবাদে উড়ে যাওয়ার কথা ছিল৷
এয়ার ট্রাফিক কন্ট্রোল মারফত বিমানে বোমা থাকার খবর জানা যায়৷ তখন বিমানটি মাঝ আকাশে ছিল৷
advertisement
এর পরই হায়দরাবাদের পরিবর্তে বিমানটিকে নাগপুরে ঘুরিয়ে দেওয়া হয়৷ যাত্রীদের নামিয়ে তাঁদের টার্মিনালে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়৷ এরপর সমস্ত যাত্রীদের পরীক্ষা করা হয়৷
advertisement
বিমানসংস্থা থেকে জানানো হয়েছে বিমানে সমস্ত রকম পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি৷
বিমান সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কোনও রকম নিরাপত্তাজনিত ক্ষতিকর কিছু  না পাওয়ায় বিমানটি আবার যাত্রা শুরু করবে৷ জানা যাচ্ছে দুপুর ২টোর দিকে বিমানটি আবার যাত্রা শুরু করবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bomb Threat In Flight: মাঝ আকাশে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, স্থগিত যাত্রা, নামানো হল যাত্রীদের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement