advertisement

Coronavirus: জিৎ-মিমির সঙ্গে একই বিমানে ছিলেন যুবক, এখন ভর্তি আইডিতে !

Last Updated:

করোনা আতঙ্কে গোটা দেশ রীতিমতো স্তব্ধ৷ গোটা দেশ জুড়েই সামনে আসছে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৷

#কলকাতা: করোনা আতঙ্কে গোটা দেশ রীতিমতো স্তব্ধ৷ গোটা দেশ জুড়েই সামনে আসছে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৷ ইতিমধ্যে গতকালই কলকাতাতেও প্রথম করোনাতে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷ যিনি ভর্তি রয়েছেন আইডিতে ৷
করোনা আতঙ্কের মধ্যেই লন্ডনে নতুন ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন জিৎ ও মিমি চক্রবর্তী ৷ শুরু হয়েছিল ছবির শ্যুটিংও ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সে খবর নিজেই দিয়েছিলেন নায়িকা ৷ তবে করোনার কারণেই সমস্ত সিনেমার শ্যুটিং বাতিল করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ৷ এ খবর পেয়েই লন্ডন থেকে চটজলদি ফিরে আসেন জিৎ-মিমি সহ গোটা ছবির টিম ৷
advertisement
খবর অনুযায়ী, দুবাই থেকে আসার সময় মিমি ও জিতের বিমানে থাকা এক যুবককে কলকাতা বিমানবন্দরেই স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ স্বাস্থ্যপরীক্ষায় সন্দেহ হওয়াতেই চটজলদি সেই যুবককে পাঠানো হয়েছে আইডি হাসপাতালে৷ আপাতত আইডিতেই ভর্তি রয়েছেন যুবক৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus: জিৎ-মিমির সঙ্গে একই বিমানে ছিলেন যুবক, এখন ভর্তি আইডিতে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement