advertisement

Uttar Pradesh: উত্তরপ্রদেশে কেমিক্যাল কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত ৯ জন, গুরুতর আহত ১৯, সমবেদনা মোদির

Last Updated:

Uttar Pradesh Blast: খবর পাওয়া গিয়েছে, দিল্লি থেকে ৮০ কিলোমিটার থেকে অবস্থিত দোলানা UPSIDC শিল্পতালুকের মধ্যে এই কারখানা অবস্থিত।

Image: ANI Twitter
Image: ANI Twitter
#লখনউ: উত্তরপ্রদেশের কেমিক্যাল কারাখানায় ভয়ানক বিস্ফোরণে মৃত্যু হল ৯ জনের, ঘটনার গুরুতর আহত হয়েছেন ৯ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারপুর জেলায়। শনিবারের ঘটে যাওয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
খবর পাওয়া গিয়েছে, দিল্লি থেকে ৮০ কিলোমিটার থেকে অবস্থিত ধোলানা UPSIDC শিল্পতালুকের মধ্যে এই কারখানা অবস্থিত। পুলিশ জানিয়েছেন, এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কারখানার বেশ কয়েকটি কাঁচা টিনের ছাদ উড়ে গিয়েছে, এমনকী পাশের কারখানাগুলিও এই বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের প্রকোপ এতটাই ছিল যে মোট তিন ঘণ্টা লাগে দমকলের এই আগুন নেভাতে। হারপুরের আইজি প্রবীণ কুমার জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাও খুঁজে দেখা হচ্ছে।
advertisement
advertisement
ঘটনার পর ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, হারপুরের কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা হৃদয়বিদারক। যাঁরা এই ঘটনায় প্রয়াত হয়েছেন, তাঁদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আমার সমবেদনা রইল। উত্তরপ্রদেশ সরকার দ্রুততার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। ঘটনায় ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, হারপুরের কারখানায় ঘটা বিস্ফোরণে মৃত্যুর খবর পেয়ে মন দুঃখে ভরে গিয়েছে। প্রয়াতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh: উত্তরপ্রদেশে কেমিক্যাল কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত ৯ জন, গুরুতর আহত ১৯, সমবেদনা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement