advertisement

সরকারি হোমে যৌন হেনস্থার শিকার ৪০, ধর্ষিতা ২১

Last Updated:

সরকারি সাহায্যে দীর্ঘদিন ধরেই চলছিল হোমটি ৷ সেখানেই মাথা গোঁজার আশ্রয় পেয়েছিলেন ৪০ জন নাবালিকা ৷ সম্প্রতি মুজাফ্ফরপুরের এই হোমেরই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷

#মুজাফ্ফরপুর: সরকারি সাহায্যে দীর্ঘদিন ধরেই চলছিল হোমটি ৷ সেখানেই মাথা গোঁজার আশ্রয় পেয়েছিলেন ৪০ জন নাবালিকা ৷ সম্প্রতি মুজাফ্ফরপুরের এই হোমেরই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ এই হোমের ৪০ জন নাবালিকাকেই যৌন হেনস্থার স্বীকার ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷ এদের মধ্যে ২১ জনের ধর্ষণের শিকারের রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক ৷
পুলিশ সূত্রে খবর, যৌন সঙ্গমে যারা রাজি হতেন না ৷ তাদের উপর নির্মম অত্যাচার চালানো হত ৷ সেই অত্যাচার সহ্য করতে না পেরে এক নাবালিকার মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে ৷ ওই সরকারি হোমের অন্য নাবালিকারা জানিয়েছেন, মৃত নাবালিকাদের মাটির তলায় পুঁতে দেওয়া হত ৷
সরকারি হোমটির নাম ‘বালিকা গৃহ’ ৷ স্বেচ্ছাসেবী সংস্থা সেবা সঙ্কল্পের অধীনে চলত এই সরকারি হোমটি ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরমধ্যে রয়েছেন জেলা প্রশাসন আধিকারিকও ৷ এছাড়াও রয়েছে ব্রজেশ ঠাকুর নামে এক সাংবাদিকও ৷
advertisement
advertisement
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নীতিশ কুমার ৷ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী প্রতাপ যাদব দাবি করেছেন, গত মার্চ মাস থেকে সরকারি হোমের অন্দরেই চলছে এই ধর্ষণকাণ্ড ৷  এদের মধ্যে বেশ কয়েকজনকে জোর করে গর্ভপাত করতেও বাধ্য করা হয়েছে ৷
এখনও অবধি বেশ কয়েকজনের খোঁজ মেলেনি ৷ যাদের খোঁজে নাবালিকাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি হোমে যৌন হেনস্থার শিকার ৪০, ধর্ষিতা ২১
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement