advertisement

সীমান্তে গুলি, হত ৪ ভারতীয় জওয়ান

Last Updated:

প্রথা অনুযায়ী প্রতি বছর এই দিন বাবা কামলিয়াল দরগায় চাদর চড়ান পাক জওয়ানরা ।

#জম্মু: ফের সীমান্তচুক্তি লঙ্ঘন । বুধবার ভোর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার কাছে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার ভারতীয় জওয়ানের ।
এদিন রামগড় সেক্টরের কাছে বাবা কামলিয়াল আউটপোস্ট লক্ষ্য করে পাকসেনারা গুলি চালালে তিনজন জুনিয়র অফিসার সহ এক কনস্টেবলের মৃত্যু হয় । নিহতরা হলেন সাব-ইনসপেক্টর রজনীশ কুমার, এএসআই রাম নিবাস, এএসআই জতীন্দর সিং ও কনস্টেল হংসরাজ । বেশ কিছু জখম জওয়ানকে জম্মুর সাবিত্রী এলাকার আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
advertisement
advertisement
উল্লেখ্য বাবা কামলিয়াল দরগার উরস উত্সবের মাত্র কয়েকদিন আগে সীমান্ত চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । আগামী ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা বার্ষিক উরস উত্সব । প্রথা অনুযায়ী প্রতি বছর এই দিন বাবা কামলিয়াল দরগায় চাদর চড়ান পাক জওয়ানরা । এরপর তাদের হাতে শরবতের গেলাস তুলে দেন ভারতীয় জওয়ানরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে গুলি, হত ৪ ভারতীয় জওয়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement