advertisement

এক তরফা প্রেমের বলি যুবতী! AIIMS-কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, হৃষিকেশে মারাত্মক কাণ্ড

Last Updated:

৩৫ বছরের যুবতীকে গুলি করে খুনের অভিযোগ৷ উত্তরাখণ্ডের হৃষিকেশে চাঞ্চল্যকর ঘটনা৷ শনিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিটে এই ঘটনার খবর পুলিশকে জানানো হয়।

এক তরফা প্রেমের বলি যুবতী! AIIMS-কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, হৃষিকেশে মারাত্মক কাণ্ড প্রতীকী চিত্র
এক তরফা প্রেমের বলি যুবতী! AIIMS-কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, হৃষিকেশে মারাত্মক কাণ্ড প্রতীকী চিত্র
হৃষিকেশ: ৩৫ বছরের যুবতীকে গুলি করে খুনের অভিযোগ৷ উত্তরাখণ্ডের হৃষিকেশে চাঞ্চল্যকর ঘটনা৷ শনিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিটে এই ঘটনার খবর পুলিশকে জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তদন্তে পুলিশের প্রাথমিক ধারণা প্রেম ঘটিত কারণেই এই খুন৷
পুলিশ সূত্রে খবর, একতরফা প্রেমের কারণেই করা হয়েছে খুন৷ তবে তদন্তে এটি এখনও ধারণার পর্যায়ে৷ খবর অনুযায়ী, ৩৫ বছর বয়সি ওই মহিলা এআইআইএমএস-এ অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন এবং তিনি বিবাহবিচ্ছিন্ন ছিলেন। মৃতা মহিলা শিবাজি নগর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।
advertisement
advertisement
হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানিয়ে এসপি রুরাল জয়া বালুনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
“রাত প্রায় ৯টা ৩০ মিনিটে আমরা খবর পাই যে শিবাজি নগরে এক নারীকে গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে গুরুতর আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সব দিক খতিয়ে দেখা হচ্ছে…”৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিটি প্রীতির বুকে লাগে৷ গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে অভিযোগ, স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় প্রীতিকে এআইআইএমএস-এ নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক তরফা প্রেমের বলি যুবতী! AIIMS-কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, হৃষিকেশে মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement