advertisement

চলন্ত ট্রেন থেকে কিকি চ্যালেঞ্জ, শাস্তিস্বরূপ রেল স্টেশন পরিষ্কার করবে ৩ ইউটিউবার

Last Updated:

ভিরার স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই কান্ড করেছিলেন ৩ ইউটিউবার নিশান্ত শাহ, ধ্রুব অনিল শাহ ও শ্যাম রাজকুমার

#মুম্বই: বারবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কোনও লাভ হয় নি । কিকি চ্যালেঞ্জ নিয়ে একাধিকবার সতর্ক করেছে মুম্বই পুলিশ । আমল দেননি কেউই । এবার তারই ফলস্বরূপ গ্রেফতার হলেন ৩ যুবক । আর শাস্তি ? আরও অভিনব ।
র‍্যাপার ড্রেকের 'ইন মাই ফিলিংস'এর তালে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েই চলছিল কিকি চ্যালেঞ্জ । ভিরার স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই কান্ড করেছিলেন ৩ ইউটিউবার নিশান্ত শাহ, ধ্রুব অনিল শাহ ও শ্যাম রাজকুমার । সেই ভিডিও আপলোড হয় ইউটিউবেও । ২০ লক্ষ দর্শক দেখেও ফেলেছেন সেই ভিডিও ।
advertisement
advertisement
এরপরই ভিডিওতেই দেখতে পাওয়া একটি অ্যাম্বুলেন্সের সূত্র ধরে বুধবার তিন যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ । এক পুলিশ অফিসার জানিয়েছেন গ্রেফতার হওয়ার সময় অনেক কান্নাকাটি ও আর্জি জানালেও লাভ হয় নি । শাস্তিস্বরূপ সপ্তাহে তিনদিন ভাসাই রেল স্টেশন পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে ।  বেলা ১১টা থেকে দুপুর ২টো ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ করার পাশাপাশি অন্যান্য যাত্রীদের কিকি চ্যালেঞ্জের বিরুদ্ধে সতর্ক করতেও হবে তাঁদের । শুধুমাত্র তাই নয়, প্রমাণ হিসেবে এই কাজের ভিডিও ফুটেজ ও বানাতে তাঁদের । আদালতেও দেখাতে হবে এই ফুটেজ ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত ট্রেন থেকে কিকি চ্যালেঞ্জ, শাস্তিস্বরূপ রেল স্টেশন পরিষ্কার করবে ৩ ইউটিউবার
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement