advertisement

Child Drowns During Mother's Maternity Photoshoot: অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের প্রথম সন্তানের

Last Updated:

Child Drowns During Mother's Maternity Photoshoot:উপস্থিত লোকজন সময়মতো পড়ে যাওয়ার বিষয়টি টের পাননি এবং সাহায্য পৌঁছনোর আগেই শিশুটি ডুবে যায়। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয়। একটি সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

শনিবার স্বাতী তাঁর দ্বিতীয় সন্তানের আসন্ন আগমন উপলক্ষে একটি ফোটোশ্যুটে অংশ নিচ্ছিলেন (ছবির ডান দিকের অংশ প্রতীকী)
শনিবার স্বাতী তাঁর দ্বিতীয় সন্তানের আসন্ন আগমন উপলক্ষে একটি ফোটোশ্যুটে অংশ নিচ্ছিলেন (ছবির ডান দিকের অংশ প্রতীকী)
বেঙ্গালুরু : মায়ের অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের সময় দুর্ঘটনাক্রমে পুকুরে জলে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বেঙ্গালুরুতে। নিহত শিশু লক্ষ্মীরের মা স্বাতী ৮ মাসের অন্তঃসত্ত্বা। শনিবার স্বাতী তাঁর দ্বিতীয় সন্তানের আসন্ন আগমন উপলক্ষে একটি ফোটোশ্যুটে অংশ নিচ্ছিলেন।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ছবি তোলার সময় কাছাকাছি খেলা করছিল ছোট্ট শিশুটি। আচমকাই পা পিছলে পড়ে যায় পাশে তৈরি একটি ছোট জলাশয়ে। উপস্থিত লোকজন সময়মতো পড়ে যাওয়ার বিষয়টি টের পাননি এবং সাহায্য পৌঁছনোর আগেই শিশুটি ডুবে যায়। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয়। একটি সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।
advertisement
আরও পড়ুন : বিনা টিকিটে ট্রেনে ওঠেন? সাবধান! বিশেষ টিকিট চেকিং অভিযান চলছে শিয়ালদহ ডিভিশনে
এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার কারণগুলি বোঝার জন্য তদন্ত শুরু করেছে, যার মধ্যে ফোটোশুটের সময় কোনও অবহেলা ছিল কিনা তাও অন্তর্ভুক্ত রয়েছে। সংবাদমাধ্যম অনুসারে, কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, কর্মসূত্রে বিদেশবাসী শিশুটির বাবা খবর পেয়ে বেঙ্গালুরুতে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Child Drowns During Mother's Maternity Photoshoot: অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের প্রথম সন্তানের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement