advertisement

Mumbai 26/11: 'বলল ফিরতে দেরি হবে, তারপর আর ফোন আসেনি...'

Last Updated:

১০ বছর আগের সেই স্মৃতি আজও টাটকা মণীশার কাছে৷ এখনও সেই রাতের কথা উঠলে ডুকরে কেঁদে ওঠেন৷ চোখেমুখে আতঙ্ক বেশ স্পষ্ট৷ মণীশার স্বামী ছিলেন মুম্বই পুলিশের কনস্টেবল ও ২৬/ ১১ মুম্বই হামলায় শহিদ অফিসার বিজয় সালাসকারের ড্রাইভার৷

মধুরা নেরুকার
সে দিন রাতে তিন কন্যাকে নিয়ে একাই বাড়িতে ছিলেন মণীশা চিত্তে৷ আর কিছু ক্ষণের মধ্যেই বাড়ি ঢুকবেন৷ রোজ এই সময়েই আসেন৷ মেয়েরা পড়ছে৷ মণীশা টিভি দেখছেন৷ ফোন বাজল৷ মণীশাই ধরেন ফোনটি৷ ওপার থেকে, 'ডিউটি শেষ৷ কিন্ত‌ু বসের সঙ্গে আরও কিছু ক্ষণ থাকতে হবে৷ মুম্বইয়ে কিছু একটা গোলমাল হয়েছে৷' মণীশা খানিক হতাশ গলায়, 'সাবধানে থেকো৷ তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো৷' ওটাই ছিল মণীশার স্বামীর শেষ ফোন৷ আর গলা শুনতে পাননি৷ পাবেনও না কোনও দিন৷\
advertisement
আরও পড়ুন: হাসপাতালে হেডলি, বেধড়ক মারে মৃত্যুমুখে মুম্বই হামলার 'হোতা'
১০ বছর আগের সেই স্মৃতি আজও টাটকা মণীশার কাছে৷ এখনও সেই রাতের কথা উঠলে ডুকরে কেঁদে ওঠেন৷ চোখেমুখে আতঙ্ক বেশ স্পষ্ট৷ মণীশার স্বামী ছিলেন মুম্বই পুলিশের কনস্টেবল ও ২৬/ ১১ মুম্বই হামলায় শহিদ অফিসার বিজয় সালাসকারের ড্রাইভার৷
advertisement
২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে ডিউটি ওভার হওয়ার পর সালাসকারের থেকে ফোন পান তিনি৷ জাস্ট অফিস থেকে বেরবেন, সেই সময়৷ বিজয় সালাসকারকে নিয়ে বেরিয়ে পড়েন তাজ হোটেলের উদ্দেশ্যে৷ সে দিন নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য গিয়েছিলেন সালাসকার৷ ওই রাতেই জঙ্গিদের গুলিতে শহিদ হন অরুণ৷
advertisement
মণীশার কথায়, 'সালাসকার সাহেবের সঙ্গে যাওয়ার আগেই আমায় ফোন করেছিল৷ বলেছিল, মুম্বইয়ে হামলা হয়েছে৷ আমি যাচ্ছি সালাসকার সাহেবের সঙ্গে৷' সে দিন রাতেই শহিদ হন বিজয় সালাসকার, অশোক কামতে ও হেমন্ত কারকারে৷ শহিদ হন সালাসকারের ড্রাইভার অরুণ চিত্তেও৷ ২০০৮ সালে অরুণের বড় মেয়ের বয়স ছিল ৮ বছর৷ মেজ মেয়ে ৭ ও ছোট মেয়ের বয়স ৪৷ ওরা জেনেছিল, ওদের বাবা আর নেই৷ কিন্ত‌ু কী ভাবে মারা গেলেন, তা বুঝতে পারেনি শিশুমন৷
advertisement
ধারাভি পুলিশ কলোনির বাসিন্দা মণীশার কথায়, 'আমি এখনও বিশ্বাস করতে পারি না, অরুণ আমাদের সঙ্গে নেই৷ আমার মেয়েরা তখন খুব ছোট ছিল৷ হঠাত্‍‌ পায়ের তলার মাটি সরে গিয়েছিল৷ আমাদের আত্মীয়রা পাশে দাঁড়িয়েছিলেন৷ তাঁদের জন্যই, আজ আমি বেঁচে আছি৷ প্রথম প্রথম ওঁকে খুব মিস করতাম৷ তারপর বুঝলাম, মেয়েদের বড় করতে গেলে, আমাকে লড়াই করতেই হবে জীবনযুদ্ধে৷ আজ ১০টা বছর কেটে গেল৷ মেয়েরা বড় হয়েছে৷ কঠিন জীবনটা খানিক সরল হয়েছে৷ কিন্ত‌ু একটা দিনও এমন যায়নি, যে দিন অরুণকে মনে করিনি৷ যখনই আমরা ৪ জনে খুব আনন্দ করি, অরুণ যেন আমাদের সঙ্গে হেসে ওঠে৷'
advertisement
ধাক্কা খেতে খেতে মণীশা এখন শক্ত হয়ে গিয়েছে৷ সরকারি ক্ষতিপূরণ পেয়েছেন৷ মনের সেই খালি জায়গাটা আজও পূরণ হয়নি৷ ১০ বছর পরেও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai 26/11: 'বলল ফিরতে দেরি হবে, তারপর আর ফোন আসেনি...'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement