advertisement

Physically Assault: অপহরণ, একাধিকবার গ*ণ*ধ*র্ষণ, শারীরিক অত্যাচার, গভীর আঘাত! ২ বছর লড়াইয়ের পর মৃত মণিপুরের নির্যাতিতা

Last Updated:

Physically Assault: ২ বছর ধরে অসহ্য যন্ত্রণা সহ্যের পর মৃত্যু৷ ২০২৩ সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন মণিপুরের কুকি সম্প্রদায়ের এক তরুণী৷ গত ১০ জানুয়ারি গভীর আঘাত নিয়ে অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে ২০ বছর বয়সী নির্যাতিতার৷

অপহরণ, একাধিকবার গণধর্ষণ, শারীরিক অত্যাচার, গভীর আঘাত! ২ বছর লড়াইয়ের পর মৃত মণিপুরের নির্যাতিতা
অপহরণ, একাধিকবার গণধর্ষণ, শারীরিক অত্যাচার, গভীর আঘাত! ২ বছর লড়াইয়ের পর মৃত মণিপুরের নির্যাতিতা
ইম্ফল: ২ বছর ধরে অসহ্য যন্ত্রণা সহ্যের পর মৃত্যু৷ ২০২৩ সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন মণিপুরের কুকি সম্প্রদায়ের এক তরুণী৷ গত ১০ জানুয়ারি গভীর আঘাত নিয়ে অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে ২০ বছর বয়সী নির্যাতিতার৷ ২ বছর আগে মণিপুরে অশান্ত পরিস্থিতির সময়েই ইম্ফলে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবার জানিয়েছে আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তরুণী৷ ভয়ঙ্কর আঘাতের যন্ত্রণা তাকে শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন তিনি৷ গুয়াহাটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷ সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷
দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তরুণীকে চারজন মিলে প্রথমে তার পরিচয় জিজ্ঞেস করে৷ শিউরে ওঠা অভিজ্ঞতায় তরুণী জানিয়েছিলেন তার পরিচয় জানার পর ওই চার জন তাকে কয়েকজন অস্ত্রধারীর হাতে তুলে দেয়৷ তারাই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
advertisement
advertisement
২০২৩ সালের ১৫ মে ঘটেছিল এই ঘটনা৷ তরুণীর বাড়ি ইম্ফলের নিউ চেক কলোনিতেই ঘটেছিল এই ঘটনা৷ তরুণীকে টাকা তুলতে বাড়ির কাছেই একটি এটিএম-এ গিয়েছিলেন৷ অভিযোগ সেখান থেকেই অপহরণ করা হয় তাকে৷
advertisement
অভিযোগ, অপহরণের পর ইম্ফলের একাধিক জায়গায় দুষ্কৃতীরা নিয়ে যায় তরুণীকে৷ ওয়াংখেই, আয়াঙ্গপালি এবং লাঙ্গোলের মতো একাধিক জায়গায় তাকে একাধিকবার শারীরিক এবং যৌণ হেনস্থা করা হয়৷ বিষ্ণুপুরে তাকে মৃত ভেবে ফেলে দিয়ে যায়৷ এক অটোরিক্সা চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ মণিপুরে তার প্রাথমিক চিকিৎসা হয়৷ পরে তাকে গুয়াহাটির হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ জানা গিয়েছে, তার শারীরিক আঘাত ছিল গভীর৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয় নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Physically Assault: অপহরণ, একাধিকবার গ*ণ*ধ*র্ষণ, শারীরিক অত্যাচার, গভীর আঘাত! ২ বছর লড়াইয়ের পর মৃত মণিপুরের নির্যাতিতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement