advertisement

প্রবল বৃষ্টিতে কেরলে বন্ধ বিমান পরিষেবা, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:
#তিরুঅনন্তপুরম: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল ৷ বৃষ্টিপাতের জেরে শুরু হয়েছে ভূমিধ্বস ৷ যার জেরে বৃহস্পতিবার অবধি এখনও ২০ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ প্রবল বৃষ্টির জেরে ইডু্ক্কি জেলার পরিস্থিতি ভয়াবহ ৷ ওই জেলাতেই একই পরিবারের ৫ জন-সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ইডামালায়ারের চারটি বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ যার জেরে পেরিয়ার নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ কোচি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিমান ওঠানামার উপরও সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দুপুর ১.৪০ থেকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা ৷ যদিও তার আগে ব্যাহত ছিল পরিষেবা ৷ কোচি বিমানবন্দরের খুব কাছেই রয়েছে পেরিয়ার নদী ৷ যার জেরেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ৷
advertisement
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কেরলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি বৈঠক ডেকেছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে কি জরুরি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে ৷
advertisement
যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ৷ ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিতে কেরলে বন্ধ বিমান পরিষেবা, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement