advertisement

অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ

Last Updated:

অনেকখানি জল পাম্পের সাহায্যে বার করে দেওয়া হলেও প্রায় ৩৫০ ফুট গভীর জল থাকার ফলে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হতে থাকে ৷

#শিলং: অবশেষে উদ্ধার হলো খনিগর্ভে আটকে থাকা ১৫জন শ্রমিক ৷ ৩৩দিন পর খোজ মিলল তাদের নিথর দেহ ৷ খনিমুখ অবধি তাদের দেহ নিয়ে আসা হয়েছে ৷ অপেক্ষা শুধু চিকিৎসক পৌঁছনোর ৷ তাদের উপস্থিতিতেই দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ৷
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লাখনিতে ৷ জল ঢুকে যাওয়ার জেরে কয়লাখনির ভিতরেই আটকে পড়েন প্রায় ১৫ জন শ্রমিক ৷ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ব্যর্থ হয় ভারতীয় নৌবাহিনীর দুঁদে ডুবুরিরাও ৷ উদ্ধারকাজে ব্যর্থ হন ওডিশার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরাও ৷ খনি শ্রমিকদের বেঁচে থাকার আশাও পুরোপুরি ছেড়ে দিয়েছিল তাদের পরিবার পরিজন ৷ তবে শেষকৃত্যের জন্য দেহ উদ্ধার হোক, এমনই দাবি ছিল তাদের ৷
advertisement
advertisement
এরপরই ভারতীয় নৌবাহিনী বিশেষ ব্যবস্থা করে ৷ আন্ডার ওয়াটার রিমোটলি অপোরেটেড ভেহিক্যালের সাহায্যে খনির অতিগভীরে পৌঁছে যান কর্মীরা ৷ সেখান থেকেই চিহ্নিত করা হয় দেহ ৷ অনেকখানি জল পাম্পের সাহায্যে বার করে দেওয়া হলেও প্রায় ৩৫০ ফুট গভীর জল থাকার ফলে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হতে থাকে ৷
advertisement
ঘটনাটি ঘটেছিল গত ১৩ ডিসেম্বর ৷ মেঘালয় সরকারের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও মেঘালয় জুড়ে অবৈধভাবে চলছে খনি খনন ৷ কিন্তু আচমকাই নেমে আসে বিপর্যয় ৷ কয়লাখনির ভিতরে জল ঢুকে আটকে যান ১৫ জন শ্রমিক ৷ তাদের দেহ চিহ্নিত করা হয়েছে ও উদ্ধার প্রক্রিয়া চলছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement