advertisement

Nadia News: রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়ানক ঘটনা! করুণ পরিণতি রংমিস্ত্রির স্ত্রীর

Last Updated:

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ইতিমধ্যে পায়েলের স্বামী মোহন সিংকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ওই মহিলার স্বামী রঙের কাজ করে।

+
ঘটনার

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

#নদিয়া: রান্নার কাজ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর চাঁদামারি বেলামিত্র নগর এলাকায়। জানা যায়, মৃত মহিলার নাম পায়েল সিং। বয়স আনুমানিক ৩২ বছর। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ইতিমধ্যে পায়েলের স্বামী মোহন সিংকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ওই মহিলার স্বামী রঙের কাজ করে। আজ মহিলার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনায় হতস্তব্ধ এলাকার মানুষ।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই প্রকাশ্য রাস্তায় এমন খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে এমন ঘটনার সম্মুখীন তাঁরা হননি। এই ঘটনায় স্তম্ভিত সকলেই। পুলিশ প্রশাসন তাঁদের কাছে জিজ্ঞাসাবাদ করতে এলে তাঁরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়ানক ঘটনা! করুণ পরিণতি রংমিস্ত্রির স্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement