advertisement

Weekend Trip|| বাড়ির পাশেই এমন জায়গা আছে জানতেন? ডিসেম্বরের ছুটিতে না গেলে মিস করবেন

Last Updated:

Weekend Trip/ Weekend Tour: শীতকালে পিকনিক করবার আদর্শ স্পট নবদ্বীপের ভালুকা বাজার সংলগ্ন এলাকার ছায়াবীথি পিকনিক গার্ডেন জেনেনিন সমস্ত বিস্তারিত তথ্য।

+
title=

#নবদ্বীপ: শীতকাল মানেই ঘুরতে যাওয়ার মরশুম। শীতকাল মানেই বনভোজনের দিন। কলকাতা অথবা শহরতলি থেকে যারা ভাবছেন একটু খোলামেলা মনোরম পরিবেশে এসে বনভোজন অর্থাৎ পিকনিক করবেন পরিবারের সাথে তাদের জন্য আদর্শ জায়গা নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা বাজার সংলগ্ন এলাকার ছায়াবীথি পিকনিক স্পট।
কৃষ্ণনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পিকনিক স্পটে রয়েছে সমস্ত রকম সুবিধা। এখানেই ভাড়া পেয়ে যাবেন ডেকরেটরসের সমস্ত রকম আইটেম রয়েছে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও। শীতকাল পড়তেই ইতিমধ্যেই পিকনিকের জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের লাগুয়া সম্পূর্ণ জায়গাটি সুরক্ষিতভাবে রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ছুটি কাটাতে যাবেন? দিঘার পাশের এই জায়গা এখন পর্যটকদের আলোচনার শীর্ষে
নিচে ছায়াবীথি পিকনিক গার্ডেনের গুগল লোকেশনের লিংক দেওয়া হল:
advertisement
advertisement
 ছায়াবীথি পিকনিক গার্ডেনে ছায়াবীথি পিকনিক গার্ডেন
ছায়াবীথি পিকনিক গার্ডেনের যোগাযোগ নম্বর:
8170943929
9609340485
খরচ কত?
১৫ জন পর্যন্ত আপনাকে এখানে পিকনিক করতে ভাড়া দিতে হবে ১০০০ টাকা। এরপর জনপ্রতি ৩০ টাকা করে দিতে হবে আপনাকে।
advertisement
এ ছাড়াও জল, বাসনপত্র, গ্যাস ওভেন, সাউন্ড সিস্টেম ইত্যাদি আলাদা করে আপনি চাইলে এই স্থান থেকেই ভাড়া নিতে পারেন।
কী ভাবে আসবেন?
শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরগামী যে কোনও ট্রেনে করে আপনাকে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে বাসে করে কিংবা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন ভালুকা বাজার সংলগ্ন এই ছায়াবীথি পিকনিক গার্ডেনে।
advertisement
হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনও ট্রেনে উঠে আপনাকে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। এরপর ওখান থেকে টোটো কিংবা বাসে করে চলে আসতে পারবেন ভালুকা বাজার সংলগ্ন ছায়াবীথি পিকনিক গার্ডেন।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Weekend Trip|| বাড়ির পাশেই এমন জায়গা আছে জানতেন? ডিসেম্বরের ছুটিতে না গেলে মিস করবেন
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement