advertisement

Nadia News: বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করলেন রানাঘাটের নতুন এসপি

Last Updated:

দিন কয়েক আগেই নদিয়া সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ওপর সতর্কতা বাড়াতে। এর পাশাপাশি জেলার বিভিন্ন সড়কে নাকা চেকিংয়ের ব্যবস্থাও করতে।

+
title=

#রানাঘাট : দিন কয়েক আগেই নদিয়া সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ওপর সতর্কতা বাড়াতে। এর পাশাপাশি জেলার বিভিন্ন সড়কে নাকা চেকিংয়ের ব্যবস্থাও করতে। তারই পরিপ্রেক্ষিতে নদিয়ার রানাঘাট জেলা পুলিশে সদ্য রদবদল করা হয়েছে। রানাঘাট জেলা পুলিশের নতুন এসপি ড: কে কান্নানের উদ্যোগে রানাঘাট কোর্ট মোরে জাতীয় সড়কের ওপরে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলেন। এবং এর পাশাপাশি পথ চলতেই বাইক আরোহীদের ট্রাফিক আইন মেনে বাইক চালানো এবং বিনামূল্যে হেলমেট প্রদানও করলেন।
এছাড়াও রেলির মাধ্যমে সাধারণ মানুষকে পথদু র্ঘটনা সম্পর্কে সচেতন করার বার্তা প্রদান করলেন। এই কর্মসূচিতে রানাঘাট জেলা পুলিশের এসপি ডক্টর কে কান্নান ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট মহাকুমা শাসক ডক্টর হরিশ রাশিদ, রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, রানাঘাট এসডিপিও প্রবীর মন্ডল, রানাঘাট ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী, ডি কে সিং ছাড়াও একাধিক পুলিশ আধিকারিকেরা। প্রসঙ্গত জেলায় একের পর এক পথ দুর্ঘটনা হয়েই চলেছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন পথ চলতি মানুষের সচেতনতার অভাব।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষামূলক ভ্রমণ করতে বল্লাল সেনের ঢিপিতে পৌঁছাল স্কুলের কচিকাঁচারা
বিশেষত  মোটরবাইক আরোহীরা বেশিরভাগ সময় দেখা যায় জাতীয় সড়কের উপর দিয়েও হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানো, এছাড়াও দ্রুতগতিতে বাইক চালানো। গাড়িতে সিট ব্যান্ড না লাগিয়ে গাড়ি চালানো। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার মত খবর উঠে আসে শিরোনাম। সেই কারণেই গাড়িচালক এবং পথ চলতে মানুষদের সতর্ক করতে এবং পথ দুর্ঘটনা এড়ানোর জন্যেই এদিনের এই কর্মসূচি বলে জানান রানাঘাট জেলা পুলিশ আধিকারিক ড: কে কান্নান।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করলেন রানাঘাটের নতুন এসপি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement