advertisement

Mayapur ISKCON Rathyatra Festival: চলছে রথযাত্রা উৎসব, মায়াপুরের ইসকন মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিষ্ঠা ভরে নিবেদন করা হল ছাপ্পান্ন ভোগ

Last Updated:

Mayapur ISKCON Rathyatra Festival: ইসকনে জগন্নাথ দেবের ৫৬ ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত

+
৫৬

৫৬ ভোগ নিবেদন জগন্নাথ দেবকে

মৈনাক দেবনাথ, মায়াপুর: রাজাপুর থেকে অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকনে এসেছেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা। ইসকনে জগন্নাথদেবের ৫৬ ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত। দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হল এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দিরনগরী মায়াপুর ইসকন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে। মায়াপুরের ইসকন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসি বাড়ি হিসেবে ধরা হয়। রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইসকন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে। উল্টোরথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পূজা করা হয় মায়াপুর ইসকন মন্দিরে।
ইসকন মন্দিরের ভিতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটার সময় ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে নিরামিষ পাস্তা, বার্গার, ক্রিমরোল, ডোনাট আরও রকমারি খাদ্য। দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে।
advertisement
আরও পড়ুন : মেগা উন্নতি চাকরিতে ! বাম্পার বেতন ! ভ্রমণের হাতছানি! পরীক্ষায় দারুণ রেজাল্ট! শ্রাবণ মাসে এই ৩ রাশি রাজা হবে
জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানি সোনার আবরণে সজ্জিত হন এই সময়। আশা করা যাচ্ছে ভক্তের সমাগম এদিন ছিল চোখে পড়ার মতো। উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও ৫৬ ভোগ নিবেদন। এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের আটটি শ্লোকে আরতি হয় মায়াপুর ইসকন মন্দিরে। এ বিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গত ২৭ তারিখ রথের দিন বলরাম সুভদ্রা এবং বড়দেবকে তার অস্থায়ী মাসির বাড়ি মায়াপুর ইসকনে নিয়ে আসা হয়েছে। আবার সাত দিন পর উল্টো রথের দিন তিনি নিজের বাড়িতে রওনা দেবেন। এই সাত দিন মায়াপুর ইসকনে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথকে ৫৬ ভোগ প্রদান করা হয়। দেশ-বিদেশের শতাধিক ভক্ত এই জগন্নাথ দেবের ৫৬ ভোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিদিন অসংখ্য ভক্তদের জগন্নাথদেবের প্রসাদ বিতরণ করা হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Mayapur ISKCON Rathyatra Festival: চলছে রথযাত্রা উৎসব, মায়াপুরের ইসকন মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিষ্ঠা ভরে নিবেদন করা হল ছাপ্পান্ন ভোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement