advertisement

Nadia News: লোকালয়ে উঠে এল ওটা কী? দেখে যুবক যা করল, শুনলে আশ্চর্য হবেন

Last Updated:

কচ্ছপের প্রাণ বাঁচালো যুবক। লোকালয়ে হঠাৎই দেখা যায় একটি কচ্ছপকে।  দেখা মাত্রই পরিবেশ প্রেমী এক যুবক তৎপরতার সঙ্গে রক্ষা করল তার প্রাণ।

+
প্রতীকী

প্রতীকী ছবি

নবদ্বীপ: কচ্ছপের প্রাণ বাঁচালো যুবক। লোকালয়ে হঠাৎই দেখা যায় একটি কচ্ছপকে।  দেখা মাত্রই পরিবেশ প্রেমী এক যুবক তৎপরতার সঙ্গে রক্ষা করল তার প্রাণ। তারপর তাকে সুরক্ষিত করতে তুলে দেওয়া হল বন দফতরের হাতে।
শনিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ফোন আসে পরিবেশ কর্মী রাজীব কংস বনিকের কাছে। ফোনটি আসে প্রতাপ নগর বড় প্লটের বাসিন্দা দীপঙ্কর মাঝির কাছ থেকে। সে জানায় রাতে প্রবল বৃষ্টিতে বাড়ি ফেরার সময় একটি কচ্ছপকে রাস্তায় দেখতে পায় সে। তারপর সেটিকে বাড়িতে নিয়ে আসে।
advertisement
advertisement
রাজীব জানায় ওই কচ্ছপটিকে সকালে তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। এরপর রাতেই খবর দেওয়া হয় বন দফতরকে। কথা মতো রবিবার সকাল আনুমানিক ৮ টা নাগাদ বন দফতরের আধিকারিকেরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
রাজীব কংসবনিক জানান “কচ্ছপটি Indian Flapshell turtle (ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টারটেল) এটি বাড়িতে পোষা, মারা বা আঘাত করা আইনত অপরাধ এবং তার জন্য অভিযুক্ত ব্যক্তির জেল বা জরিমানা হতে পারে।” সর্বশেষে সকাল আনুমানিক ৯ টা নাগাদ বন দফতরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে যাতে এটি সুস্থভাবে পরিবেশে বাঁচতে পারে।
advertisement
প্রসঙ্গত, কচ্ছপ বাড়িতে পোষা অথবা খাওয়া আইনত অপরাধ। বর্তমানে বর্ষাকালে অনেক সময়ই জলাশয় থেকে বেশ কিছু কচ্ছপ লোকালয়ে উঠে আসতে দেখা যায়। বন দফতরের আধিকারিকেরা জানান লোকালয়ে কচ্ছপ দেখতে পাওয়া গেলে তখন আর তাদেরকে যেন ফোন করা হয় তারা এসে উদ্ধার করে নিয়ে যাবেন। কচ্ছপকে দেবে অনুকূল পরিবেশ।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: লোকালয়ে উঠে এল ওটা কী? দেখে যুবক যা করল, শুনলে আশ্চর্য হবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement