advertisement

West Bengal News: নতুন বছরে ফারাক্কায় ক্যানেলে এ কী দেখা গেল, রাতের ঘুম উড়ে গেল এলাকার মানুষের

Last Updated:

West Bengal News: স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শঙ্করপুর ফিডার ক্যানেলে এই কুমির দেখা যায়।

এ কী কাণ্ড!
এ কী কাণ্ড!
মুর্শিদাবাদঃ ২০২৩এর নতুন বছরে ফের মুর্শিদাবাদের ফরাক্কাতে দেখা দিল কুমির। শুক্রবার দুপুরে কুমিরের দেখা মিলতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল ফরাক্কাতে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শঙ্করপুর ফিডার ক্যানেলে এই কুমির দেখা যায়। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। তবে ৩০ সেকেন্ড থেকে ৪০সেকেন্ড মতো কুমির ডাঙ্গায় উঠে আসে, ফের চলে যায় গঙ্গায়। আর তার জেরেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। তবে ফরাক্কাতে এই প্রথম নয় কুমিরের সন্ধান। এর আগেও একাধিকবার দেখা মিলেছে কুমিরের।
advertisement
advertisement
গত ২৯ নভেম্বর, ফরাক্কাতে দেখা মেলে ঘড়িয়ালের।মৎস্যজীবী কমল মন্ডল ও রঞ্জিত মন্ডল গঙ্গায় মাছ ধরার জন্য জাল ফেলে, সেই জাল উঠানোর সময় দেখে তার জালে একটি ঘেরিয়াল আটকে আছে। তারপর ঘড়িয়ালটিকে ডাঙ্গায় নিয়ে এসে জাল থেকে ছাড়িয়ে আবার গঙ্গায় বেঁধে রাখা হয়। যাতে ঘড়িয়ালটির কোন রকম ক্ষতি না হয়। বনদফতর আসলে তার হাতে তুলে দেবে বলে জানায় মৎস্যজীবীরা।
advertisement
ফরাক্কার পাশাপাশি রানিনগরে দেখা মেলে কুমিরের। মুর্শিদাবাদের রাণীনগরে গত ১৩ই ডিসেম্বর কুমিরের দেখা মেলে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানিনগরের ১১৭ বি এন বিএসএফ বাবনাবাদ ক্যাম্পের নীচে নদীতে। আর ঐ কুমির দেখার পর হুলুস্থুল পড়ে বিএসএফের মধ্যে। চোখে চোখে রাখা হয় দীর্ঘক্ষন। জানা গিয়েছে, রানীনগরের নদীতে কুমির দেখেই হতবাক হয় স্থানীয়রাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর সীমান্ত এলাকা বাসীরা স্নান করতে যান নদীতে কিন্তু এবার সেই নদীতেই কুমির দেখে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তবে এবার ফরাক্কাতে শুক্রবার দুপুরে কুমিরের দেখা মিলতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। যদিও সমস্ত বিষয়টির ওপর নজর রাখছে বন দফতর বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
West Bengal News: নতুন বছরে ফারাক্কায় ক্যানেলে এ কী দেখা গেল, রাতের ঘুম উড়ে গেল এলাকার মানুষের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement