advertisement

Murshidabad Unique Fraud Case|| স্বামীকে মৃত দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! অদ্ভুত প্রতারণার শিকার বড়ঞার নুরজামাল

Last Updated:

Murshidabad Unique Fraud Case: স্বামী জীবিত হলেও তাঁকে মৃত দেখিয়ে এই টাকা আত্মসাতের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।

#বড়ঞা: এক অদ্ভুত প্রতারণার স্বীকার হল বড়ঞার নুরজামাল শেখ। স্বামীকে মৃত দেখিয়ে টাকা আত্মসাৎ স্ত্রীর। প্রতারিত হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন স্বামী। স্বামী জীবিত, অথচ স্বামীকে মৃত দেখিয়ে, মিথ্যা ডেথ সার্টিফিকেট বানিয়ে ২৬ লক্ষ টাকা-সহ সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে।
অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কুলি অঞ্চলের কুমড়ায় গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ। কর্মসূত্রে ২০১৭ সালে সৌদি আরবে যান। সেখান থেকে ফেরেন কয়েক মাস আগে। আর বাড়ি ফিরেই নুরজামাল শেখ তার জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়েই দেখেন, তাঁর অ্যাকাউন্ট সম্পূর্ণ শুন্য। ব্যাঙ্ক ম্যানেজার জানান, নুরজামাল শেখের নাকি মৃত্যু হয়েছে। অনেকদিন আগেই তাই তাঁর স্ত্রী নমিনি থাকার সুবাদে তাঁর ডেথ সার্টিফিকেট দেখিয়ে জমানো সমস্ত অর্থ ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন। আর এই কথা শুনেই কার্যত কপালে হাত নুরজামালের।
advertisement
আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা
নুরজামাল শেখের দাবি, তাঁর স্ত্রী শাহিনা খাতুন, পরকীয়া সম্পর্কে জড়িয়ে তার নামে জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়েছেন। এবং তারপরে তার নামে থাকা ব্যাঙ্কের সমস্ত অর্থ, পলিসির টাকা-সহ সম্পত্তি নিজের নামে করে নিয়ে বর্তমানে আত্মসাৎ করছেন। এই অভিযোগ লিখিতভাবে একের পর এক প্রশাসনিক দফতরে জানিয়েও কোনও সুরাহা পাচ্ছেন না বলে দাবি জানান নুরজামাল। পাশাপাশি, অভিযুক্ত স্ত্রী শাহিনা খাতুন-সহ তাঁর পরিবারের লোকজন এখনও পুলিশের কাছে অধরা। অতি স্বত্বর যাতে অভিযুক্ত ওই মহিলা-সহ তাঁর পরিবারের লোকজনকে গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে বড়ঞা থানার দ্বারস্থ হন সদ্য সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ।
advertisement
advertisement
তবে স্বামী জীবিত হলেও তাঁকে মৃত দেখিয়ে এই টাকা আত্মসাতের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Unique Fraud Case|| স্বামীকে মৃত দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! অদ্ভুত প্রতারণার শিকার বড়ঞার নুরজামাল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement